সরকার উৎখাতে চোরাগোপ্তা হামলা চালাচ্ছে বিএনপি: সেতুমন্ত্রী

কুমিল্লা প্রতিনিধি
১৭ মে ২০১৬, ১৯:৫৩আপডেট : ১৭ মে ২০১৬, ১৯:৫৫

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, শেখ হাসিনার রাজনৈতিক কৌশলের কাছে হেরে গিয়ে বিএনপি এখন সরকার উৎখাতে চোরাগোপ্তা হামলার কৌশল অবলম্বন করছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ক্ষমতা থেকে সরানোর জন্য ইসরাইলের গোয়েন্দা সংস্থার সঙ্গে বৈঠক করা রাজনীতির চরম দেউলিয়াপনার প্রকাশ। এসব কর্মকাণ্ড যারা করে তাদের দেশপ্রেমটাই প্রশ্নবিদ্ধ। সরকার উৎখাতে চোরাগোপ্তা হামলা চালাচ্ছে বিএনপি: সেতুমন্ত্রী

মঙ্গলবার দুপুরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা সদর দক্ষিণের পদুয়ার বাজার বিশ্বরোডের রেলওয়ে ওভারপাসের দুইলেনের উদ্বোধন শেষে তিনি এ কথা বলেন।

মন্ত্রী আরও বলেন, যানবাহন ও যাত্রীদের নিরবচ্ছিন্ন চলাচলের স্বার্থে রমজানের আগেই মহাসড়কের দুই পাশের সব অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হবে। ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফোরলেনের গড়ে ২০ শতাংশ কাজ বাকি আছে, বিভিন্ন স্থানে ফিনিশিংয়ের কাজ চলছে। বৃষ্টির কারণে ফোরলেনের কাজ কিছুটা বিলম্ব হচ্ছে। কাজ শেষ হলেই প্রধানমন্ত্রী এ সড়কের উদ্বোধন করবেন।

এ সময় অন্যান্যের মধ্যে ফোরলেনের প্রকল্প পরিচালক আফতাব হোসেন খান, অতিরিক্ত প্রকল্প পরিচালক আবদুস সবুর, সওজ কুমিল্লার অতিরিক্ত প্রধান প্রকৌশলী জুনায়েদ আহমেদ শিবির, নির্বাহী প্রকৌশলী সাইফ উদ্দিন, ফোরলেন প্রকল্প ব্যবস্থাপক-২ মাসুম সারোয়ারসহ ফোরলেন ও সওজ’র কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

/বিটি/টিএন/আপ-এআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের