নোয়াখালীতে নির্বাচনি সহিংসতায় নিহত ২

নোয়াখালী প্রতিনিধি
২৮ মে ২০১৬, ১১:৪৪আপডেট : ২৮ মে ২০১৬, ১৯:৩১

নোয়াখালী নোয়াখালীতে নির্বাচনি সহিংসতায় ২ জন নিহত হয়েছেন। সহিংসতায় আহত হয়েছেন আরও ৪ জন। শনিবার বেগমগঞ্জ ও সেনবাগ উপজেলায় এসব ঘটনা ঘটে। এছাড়া বিভিন্ন সংঘর্ষের ঘটনায় নির্বাচন কর্তৃপক্ষ দুই উপজেলার ৮১টি কেন্দ্রে ভোটগ্রহণ স্থগিত করা হয়।

এর আগে বেগমগঞ্জ উপজেলায় ৬নং রাজগঞ্জ ইউনিয়ন পরিষদে রাজগঞ্জ সিনিয়র মাদ্রাসা কেন্দ্রে আইনশৃঙ্খলা বাহিনীর ধাওয়া খেয়ে পালানোর সময় মাথায় আঘাত পেয়ে সৈয়দ আহমেদ (৬৫) নামে এক ব্যক্তির মৃত্যু হয়। কোম্পানিগঞ্জ থানার ওসি সাজিদুর রহমান সাজিদ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

অন্যদিকে, বেগমগঞ্জ উপজেলার কে বি ইউনিয়ন উচ্চবিদ্যালয়ে নির্বাচনে দুই পক্ষের সংঘর্ষে শাকিল (১৭) নামে এক কিশোর গুরুতর আহত হয়। উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়ার সময় পথেই তার মৃত্যু হয়। তার বাবার নাম মো. মিলন।

জ্যেষ্ঠ জেলা নির্বাচন কর্মকর্তা মো. মনির হোসেন জানান, বিচ্ছিন্ন সংঘর্ষ, ব্যালট পেপার ছিনতাই, বাক্স ভাঙচুরসহ বিভিন্ন ঘটনায় বেগমগঞ্জে ৫৫টি এবং সেনবাগ উপজেলার ২৬টি কেন্দ্রে ভোটগ্রহণ স্থগিত করা হয়েছে।

উল্লেখ্য, ইউনিয়ন পরিষদ নির্বাচনের পঞ্চম দফায় আজ শনিবার (২৮ মে) দেশের ৭১৭টি ইউপিতে ভোট চলছে।

আরও পড়ুন- শুরুর আগেই ভোট বন্ধ

/এমও/এফএস/    

সম্পর্কিত
সর্বশেষ খবর
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের