বান্দরবানের দুর্গম থানচি উপজেলায় খাদ্য সংকট মোকাবেলা ও আইনশৃঙ্খলা পরিস্থিতিসহ অন্যান্য জনগুরুত্বপূর্ণ বিষয়ে মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকালে থানচির ৩নং সদর ইউপি কমপ্লেক্সে উপজেলা প্রশাসনের আয়োজনে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
থানচি উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আনোয়ার হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক দিলীপ কুমার বণিক। এ সময় ৩৩ ব্যাটলিয়নের জোন কমান্ডার লে. কর্নেল মো. কামরুল ইসলাম, থানছি উপজেলা চেয়ারম্যান ক্য হ্লা চিং মার্মাসহ সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
বক্তারা জানান, সরকারের আন্তরিকতার কারণে দুর্গম থানচি এলাকায় জরুরি ভিত্তিতে খাদ্য সংকট মোকাবেলা হয়েছে। দুর্গম এলাকায় এ পর্যন্ত ৮২ মেট্রিক টন চাল বিতরণ করা হয়েছে। সভায় খাদ্য সংকট মোকাবেলায় দীর্ঘমেয়াদি সুফল পেতে থানচির সঙ্গে দুর্গম বড়মদক, রেমাক্রিসহ ওইসব এলাকার পাড়াগুলোতে সড়ক যোগাযোগ স্থাপনে সরকারের কাছে আবেদন জানান স্থানীয়রা।
আরও পড়ুন: বজ্রাঘাতে একই পরিবারের তিনজন নিহত
/বিটি/টিএন/আপ-এআর/








