চট্টগ্রামে ২০ কোটি টাকার সরকারি ভূসম্পত্তি উদ্ধার

চট্টগ্রাম ব্যুরো
০১ জুন ২০১৬, ০৭:৫৬আপডেট : ০১ জুন ২০১৬, ০৮:০২

ভ্রাম্যমাণ আদালত চট্টগ্রামের ষোলোশহরে অবস্থিত রেলওয়ে স্টেশন এলাকা থেকে অবৈধ স্থাপনা উচ্ছেদের মাধ্যমে বাংলাদেশ রেলওয়ের চার একর জমি পুনরুদ্ধার করা হয়েছে যার অর্থমূল্য প্রায় ২০ কোটি টাকা।
মঙ্গলবার ভ্রাম্যমাণ আদালতের অভিযানে এই পুনরুদ্ধার কার্যক্রম চলে বলে জানা গেছে।  বায়েজিদ থানার অধীনস্ত এই এলাকায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানটি পরিচালনা করেন জেলার নির্বাহী ম্যাজিস্ট্রেট সাব্বির রহমান।
সাব্বির রহমান বাংলা ট্রিবিউনকে জানান, সকাল ১০টা থেকে বেলা ২টা অব্দি পরিচালিত এই অভিযানে রেললাইনের দুই পাশের প্রায় শতাধিক স্থাপনা গুঁড়িয়ে দেওয়া হয়। স্থাপনাগুলোর মধ্যে টিনশেড থেকে শুরু করে পাকা বাড়িও ছিল বলে নির্বাহী ম্যাজিস্ট্রেটের কথা থেকে জানা যায়।
রেলওয়ে কর্মকর্তা ইসরাত রেজা বাংলা ট্রিবিউনকে জানান, এই অভিযানের মাধ্যমে প্রায় ২০ কোটি টাকার ভূসম্পত্তি উদ্ধার করা গেছে। দীর্ঘদিন ধরে এই ভূসম্পত্তি অবৈধ দখলদারদের হস্তগত ছিল। জানা যায়, সরকারি সম্পত্তি পুনরুদ্ধারে এমন অভিযান অব্যাহত থাকবে।

তবে, দখলদারদের অনেকে অভিযোগ করেছেন, কোনও পূর্ব-সতর্কবার্তা ছাড়াই এই অভিযান পরিচালিত হওয়ায় বেশ বেকায়দায় পড়েছেন তারা।

আরও পড়ুন: দুদকের ভেতরেই দুর্নীতি রয়ে গেছে: ইকবাল মাহমুদ

/এইচকে/   

সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম