নিয়ন্ত্রণ হারিয়ে বসত ঘরে ট্রাক, শিশুসহ নিহত ২

বাংলা ট্রিবিউন ডেস্ক
০১ জুন ২০১৬, ১৯:৪৭আপডেট : ০১ জুন ২০১৬, ২১:৫৮

.বান্দরবানের লামায় ট্রাকচাপায় শিশুসহ দু’জন নিহত হয়েছেন। বুধবার সন্ধ্যা সাতটায় লামা উপজেলার মিরিঞ্জা এলাকায় এই দুর্ঘটনা ঘটে। এসময় ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে একটি বসত ঘরে ঢুকে যায়। এ ঘটনায় আহত হয়েছেন আরও দু’জন।
লামা থানার এসআই আবু জায়েদ মো. নাজমুন নুর বিষয়টি নিশ্চিত করেছেন। নিহতরা হলেন কাজল মনি (৬) ও মোকতার আহম্মেদকে (৬০)।
স্থানীয় সূত্রে জানা যায়, চকরিয়া থেকে আসা ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে বসত ঘরে ঢুকে গেলে ঘটনাস্থলে কাজল মনি নিহত হয়। পরে আহত অবস্থায় মোকতার আহম্মেদকে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসকরা তাকেও মৃত ঘোষণা করেন। এই ঘটনায় আরও দু’জন আহত হলেও তাদের পরিচয় পাওয়া যায়নি।
পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করেছে। প্রসঙ্গত: ওই সড়কের পাহাড়ি রাস্তার বাঁকে প্রায়ই সড়ক দুর্ঘটনা ঘটে থাকে।

আরও পড়ুন: শিক্ষাপ্রতিষ্ঠানের টয়লেট পরিচ্ছন্ন না থাকলে ব্যবস্থা: শিক্ষামন্ত্রী

/এনএস/এমএসএম/

সম্পর্কিত
সর্বশেষ খবর
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান