বিকল্প বিরোধ নিষ্পত্তির মাধ্যমে পাহাড়িদের জীবন সহজ করার আহ্বান

খাগড়াছড়ি প্রতিনিধি
০২ জুন ২০১৬, ০৭:২৪আপডেট : ০২ জুন ২০১৬, ০৭:৩১

বিকল্প বিরোধ নিষ্পত্তির মাধ্যমে পার্বত্য চট্রগ্রামে বসবাসরত পাহাড়ি জনগোষ্ঠীর সমস্যা সমাধান করে পাহাড়িদের জীবন সুন্দর করা সম্ভব বল মন্তব্য করেছেন ‘জাতীয় আইনগত সহায়তা প্রদান সংস্থা’র পরিচালক মালিক আবদুল্লাহ আল-আমিন। তিনি বলেন, পাহাড়ি মানুষের জীবনকে আরও সুন্দর করতে তাদের প্রথাগত নিয়ম-কানুন অনুসরণ করে বিকল্প পদ্ধতিতে সব সমস্যার সমাধান করা প্রয়োজন। বুধবার সন্ধ্যায় জাতীয় আইনগত সহায়তা প্রদান সংস্থা কর্তৃক খাগড়াছড়িতে দু’দিনব্যাপী কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। বিকল্প বিরোধ নিষ্পত্তির মাধ্যমে পাহাড়িদের জীবন সহজ করার আহ্বান

আবদুল্লাহ আল-আমিন আরও বলেন, সমতলে যাদের বার্ষিক আয় দেড় লাখ টাকার বেশি নয়, তাদের আইনগত সহায়তা দেওয়ার বিধান থাকলেও পাহাড়ি জনগোষ্ঠীর ক্ষেত্রে তা প্রযোজ্য নয়। কারণ পাহাড়ি জনগোষ্ঠীকে সরকার পিছিয়ে পড়া জনগোষ্ঠী হিসেবে সাংবিধানিকভাবে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য কাজ করছেন। তিনি এই প্রকল্প বাস্তবায়নে সহায়তাকারী ইউএনডিপি-সিএইচটিডিএফসহ সংশ্লিষ্ট সবার সহযোগিতা কামনা করেন।

উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা ও দায়রা জজ ইনামুল হক ভুঁইয়া।এছাড়া, উপস্থিত ছিলেন যুগ্ম জেলা জজ আবদুল্লাহ আল মামুন, অতিরিক্ত চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট রোকেয়া আকতার, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. আবুল আমিন, খাগড়াছড়ি বার অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আবুল হোসেন, পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট বিধান কানুনগো, জাতীয় আইনগত সহায়তা প্রদান সংস্থার জাতীয় প্রকল্প সমন্বয়কারী বশির আহম্মেদ মনি, খাগড়াছড়ি জেলা সমন্বয়কারী আশীষ রঞ্জন দে, খাগড়াছড়ি প্রেস ক্লাবের সভাপতি জিতেন বড়ুয়াসহ প্রমুখ।

/এআর/এমএনএইচ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে