এমপি মোস্তাফিজুরের বিরুদ্ধে মামলা

চট্টগ্রাম ব্যুরো
০৩ জুন ২০১৬, ১৪:৩৯আপডেট : ০৩ জুন ২০১৬, ১৮:০৭

মোস্তাফিজুর রহমান চৌধুরী
চট্টগ্রামের বাঁশখালী উপজেলা নির্বাচন কর্মকর্তাকে মারধরের অভিযোগে ক্ষমতাসীন দলের স্থানীয় এমপি মোস্তাফিজুর রহমান চৌধুরীর বিরুদ্ধে মামলা হয়েছে। বৃহস্পতিবার রাতে মামলাটি দায়ের করা হয় বলে জানিয়েছেন বাঁশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আলমগীর হোসেন।
তিনি বলেন, নির্বাচন কর্মকর্তাকে মারধরের ঘটনায় একটি মামলা দায়ের করা হয়েছে। স্থানীয় সংসদ সদস্য মোস্তাফিজুর রহমানসহ তিন জনকে আসামি করে বৃহস্পতিবার রাতে এ মামলা করা হয়।
অন্য দুই আসামি হলেন- বাঁশখালী উপজেলা যুবলীগের সভাপতি তাজুল ইসলাম ও বাঁশাখালী ওলামা লীগের সভাপতি আখতার হোসাইন। তাজুল ইসলাম আওয়ামী লীগের এমপি মোস্তাফিজুরের ব্যক্তিগত সহাকারী ও স্থানীয় ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী।
জেলা নির্বাচন কর্মকর্তা খোরশেদ আলম মামলার বিষয়টি নিশ্চিত করে জানান, গত বুধবারের ঘটনায় মামলা দায়ের করতে বাঁশখালী পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তাকে নির্দেশ দেয় নির্বাচন কমিশন।
উল্লেখ্য, পছন্দমতো নির্বাচন কর্মকর্তা নিয়োগ না দেওয়ায় গত বুধবার বাঁশখালী উপজেলা নির্বাচন কর্মকর্তা জাহিদুল ইসলামকে মারধর করেন স্থানীয় এমপি মোস্তাফিজুর রহমান চৌধুরী। সঙ্গে ছিলেন তার দুই সহযোগী। ওইদিন বিকেলে নির্বাচন কমিশনের বৈঠকে তার বিরুদ্ধে মামলা করার সিদ্ধান্ত হয়। একই সঙ্গে বাঁশখালীর সব ইউনিয়ন পরিষদের নির্বাচন স্থগিত করা হয়।

এজে/

সম্পর্কিত
সর্বশেষ খবর
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে:  প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের