চট্টগ্রামে সেলুন কর্মচারী ও হোটেল ম্যানেজার খুন

চট্টগ্রাম ব্যুরো
০৩ জুন ২০১৬, ২০:৩৪আপডেট : ০৩ জুন ২০১৬, ২০:৩৪

চট্টগ্রাম নগরীর কোতোয়ালী থানা এলাকার আলকরণ ও নিউমার্কেট এলাকায় পৃথক ঘটনায় দুইজনকে হত্যা করা হয়েছে।
নিহতরা হলেন- আলকরণ এলাকার সেলুন কর্মচারী মুবিন (২৫) ও নিউমার্কেট এলাকার হোটেল হান্নান আল ফয়েজের ম্যানেজার রফিক (৫০)। হোটেলের ঘটনায় আহত হয়েছেন কর্মচারী আনোয়ার।
বিষয়টি নিশ্চিত করে কোতোয়ালী থানার এসআই সিরাজুল মোস্তফা বলেন, চুল কাটার খরচ নিয়ে ঝগড়ার জেরে বৃহস্পতিবার চট্টগ্রামে এক সেলুন কর্মচারী খুন হয়েছেন। তিনি আলকরণ এলাকার জনি হেয়ার কাটিং সেলুনের কর্মচারী ছিলেন। এ ঘটনায় জসিম নামে একজনকে আটক করা হয়েছে।
এসআই আরও জানান, চট্টগ্রাম নিউমার্কেট মোড়ের হোটেল আল ফয়েজের সহকারী ম্যানেজার মোহাম্মদ রফিক (৫৫) খুন হয়েছেন হোটেলের ভেতরেই। হোটেলে তার সঙ্গে থাকতেন কর্মচারী আনোয়ার ও সঞ্জয় ত্রিপুরা। বৃহস্পতিবার রাতের কোনও এক সময়ে রফিক ও আনোয়ারকে ছুরিকাহত করে পালিয়ে যান সঞ্জয়। ঘটনার পর থেকে সঞ্জয় পলাতক থাকায় তাকেই অভিযুক্ত করছে পুলিশ ও হোটেল মালিক।
চট্টগ্রাম দক্ষিণের অতিরিক্ত উপকমিশনার শাহ আব্দুর রউফ বলেন, সেলুন কর্মচারী খুনের ঘটনায় পুলিশ রাতেই জসিম নামে একজনকে গ্রেফতার করেছে। তবে হোটেল আল ফয়েজে ঠিক কী ঘটেছিল, সে বিষয়ে কোনও স্পষ্ট ধারণা দিতে পারেননি তিনি।

আরও পড়ুন: বাজেট পাস না হলেও মোবাইল ফোন থেকে টাকা কাটা শুরু

/এমও/এজে/

সম্পর্কিত
সর্বশেষ খবর
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
শিশু রামিসাকে ধর্ষণের পর হত্যা, রায় রবিবার
শিশু রামিসাকে ধর্ষণের পর হত্যা, রায় রবিবার
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান