বান্দরবানের রুমা উপজেলার বগালেক পর্যটন কেন্দ্রে গোসল করতে গিয়ে জায়েদ ইকবাল (২৫) নামের এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। শুক্রবার বিকালে এই ঘটনা ঘটে। তার বাড়ি ঢাকার লালবাগে।
রুমা থানার ওসি শরিফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। শনিবার সকালে লাশ ঢাকায় পাঠানো হবে।
স্থানীয়রা জানায়, শুক্রবার বিকালে জায়েদ ও তার ৯ বন্ধু বগালেকে গোসল করতে নামেন। লেকে গোসলের এক পর্যায়ে জায়েদ লেকের পানিতে তলিয়ে যান। পরে বগালেক সেনা ক্যাম্পের সদস্যরা তল্লাশী চালিয়ে তার লাশ উদ্ধার করেন।
জায়েদ বাংলাদেশ ইউনিভাসির্টি অব প্রফেশনাল (বিইউপি) মিরপুর, ঢাকার বিবিএ প্রথমবর্ষের ছাত্র। তার বাবার নাম আলী ইকবাল।
লাশ বর্তমানে রুমা হাসপাতলে রয়েছে।
আরও পড়ুন: সীমান্তে ১৯৪ একর জমির মালিকানা নিশ্চিত, সীমান্ত খুঁটি স্থাপন শিগগিরই
/এনএস/এমএসএম/







