দ্বিতীয় ময়নাতদন্তের প্রতিবেদন প্রকাশ ১৯ জুন

তনুর ডিএনএ প্রতিবেদন হস্তান্তর

কুমিল্লা প্রতিনিধি
০৭ জুন ২০১৬, ১৪:১৯আপডেট : ০৭ জুন ২০১৬, ১৮:৩৮

তনু হত্যাকাণ্ড

কুমিল্লার কলেজছাত্রী তনুর ডিএনএ পরীক্ষার প্রতিবেদন  মেডিক্যাল বোর্ডকে দিয়েছে সিআইডি। প্রতিবেদন হাতে পাওয়ার পর মেডিক্যাল বোর্ডের প্রধান ও কুমিল্লা মেডিক্যাল কলেজের ফরেনসিক মেডিসিন বিভাগের সহযোগী অধ্যাপক কামদা প্রসাদ সাহা জানান, ১৯ জুন তনুর দ্বিতীয় ময়নাতদেন্তর প্রতিবেদন প্রকাশ করা হবে। 

মঙ্গলবার দুপুর ১২টার দিকে প্রতিবেদনটি হস্তান্তর করা হয়। সিআইডির কুমিল্লার সহকারী উপপরিদর্শক (এএসআই) মোশারফ হোসেন প্রতিবেদনটি হস্তান্তর করেন। প্রতিবেদন গ্রহণ করেন কামদা প্রসাদ সাহা।

এর আগে কুমিল্লার অতিরিক্ত মুখ্য বিচারিক হাকিম জয়নাব বেগম ডিএনএ’র পুরো প্রতিবেদন দ্বিতীয় ময়নাতদন্তকারী মেডিক্যাল বোর্ডকে দেওয়ার জন্য সিআইডিকে আদেশ দেন। এর পরিপ্রেক্ষিতে আজ মঙ্গলবার সিআইডি ডিএনএ’র পুরো প্রতিবেদন মেডিক্যাল বোর্ডকে দিল।

গত ২০ মার্চ কুমিল্লার ক্যান্টনমেন্টের ভেতর থেকে কলেজছাত্রী তনুর লাশ উদ্ধার করা হয়।

২১ মার্চ তনুর লাশের প্রথম ময়নাতদন্ত হয়। পরে আদালতের নির্দেশে ৩০ মার্চ তনুর লাশ কবর থেকে তুলে কুমিল্লা মেডিক্যাল কলেজের গঠিত মেডিক্যাল বোর্ড দ্বিতীয় ময়নাতদন্ত করে। তবে এখন পর্যন্ত দ্বিতীয় ময়নাতদন্তের প্রতিবেদন প্রকাশিত হয়নি।

আরও পড়ুন: 

এবার ঝিনাইদহে পুরোহিতকে কুপিয়ে ও গলা কেটে হত্যা

অভিভাবকহীন রাজধানীর নিত্যপণ্যের বাজার

আর্থিক খাতের কিছু ক্ষেত্রে সাগর চুরি হয়েছে: সংসদে অর্থমন্ত্রী

/এসটি/এপিএইচ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
বজ্রনিনাদে ভারতে বর্ষার প্রবেশ, কেরালাজুড়ে হচ্ছে ভারি বৃষ্টি
বজ্রনিনাদে ভারতে বর্ষার প্রবেশ, কেরালাজুড়ে হচ্ছে ভারি বৃষ্টি
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান