এবার ঝিনাইদহে পুরোহিতকে কুপিয়ে ও গলা কেটে হত্যা

ঝিনাইদহ প্রতিনিধি
০৭ জুন ২০১৬, ১০:৫৪ আপডেট : ০৭ জুন ২০১৬, ১০:৫৯

ঝিনাইদহ

ঝিনাইদহে সদর উপজেলায় এবার এক পুরোহিতকে কুপিয়ে ও গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। নলডাঙ্গা মন্দিরের পুরোহিত আনন্দ গোপাল গাঙ্গুলীকে আজ মঙ্গলবার হত্যা করেছে মোটরসাইকেলে করে আসা দুর্বৃত্তরা।

মঙ্গলবার সকাল ৯টার পর করাতিপাড়ার বাড়ি থেকে সাইকেলে করে মন্দিরে যাওয়ার সময় মহিষাডাঙ্গা গ্রামে মাঠের ভেতরে মোটরসাইকেলে করে আসা তিন যুবক তাকে হত্যা করে পালিয়ে যায়। বর্তমানে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করছে।   

এ ঘটনার পেছনেও জঙ্গিরা জড়িত থাকতে পারে বলে সন্দেহ করছেন সহকারী পুলিশ সুপার গোপীনাথ কানজিলাল।

চট্টগ্রামে এসপি বাবুল আক্তারের স্ত্রী মাহমুদা খানম মিতু এবং নাটোরের বড়াইগ্রামে খ্রিস্টান মুদি দোকানি সুনীল গোমেজকে হত্যার একদিন পর এ হত্যার ঘটনা ঘটলো।

 

/এসটি/

সম্পর্কিত
সর্বশেষ খবর
পর্যটক সেজে পাকিস্তানে স্কুবা ডাইভিং প্রশিক্ষণ নিচ্ছে লস্কর, দাবি ভারতের
পর্যটক সেজে পাকিস্তানে স্কুবা ডাইভিং প্রশিক্ষণ নিচ্ছে লস্কর, দাবি ভারতের
রাজধানীর বাড্ডায় বাসে আগুন, যাদের দুষছে পুলিশ
রাজধানীর বাড্ডায় বাসে আগুন, যাদের দুষছে পুলিশ
১৯৯০ সালের পর যুক্তরাষ্ট্রের উইসকনসিনে হামে প্রথম শিশুমৃত্যু
১৯৯০ সালের পর যুক্তরাষ্ট্রের উইসকনসিনে হামে প্রথম শিশুমৃত্যু
দূষণ থেকে বাঁচতে ঘরে এয়ার পিউরিফায়ার, না কি গাছ উপকারি?
দূষণ থেকে বাঁচতে ঘরে এয়ার পিউরিফায়ার, না কি গাছ উপকারি?
সর্বাধিক পঠিত
সঞ্চয়পত্রের মুনাফায় সংসার চলে যাদের, তাদের জন্য সুখবর নাকি দুঃসংবাদ?
সঞ্চয়পত্রের মুনাফায় সংসার চলে যাদের, তাদের জন্য সুখবর নাকি দুঃসংবাদ?
প্রথমদিন সেন্টমার্টিনে ৮৩৭ পর্যটক, যেতে খরচ লাগে কত
প্রথমদিন সেন্টমার্টিনে ৮৩৭ পর্যটক, যেতে খরচ লাগে কত
এনসিপিতে যোগ দিচ্ছেন ফারজানা আফরোজ
এনসিপিতে যোগ দিচ্ছেন ফারজানা আফরোজ
গাজীপুর সাফারি পার্কে জন্ম নিয়েছে নীলগাইয়ের চার শাবক
গাজীপুর সাফারি পার্কে জন্ম নিয়েছে নীলগাইয়ের চার শাবক
ক্লাসরুমে জয় বাংলা, জয় বঙ্গবন্ধু স্লোগান দেওয়ায় ৯ শিক্ষার্থীকে একসঙ্গে টিসি
ক্লাসরুমে জয় বাংলা, জয় বঙ্গবন্ধু স্লোগান দেওয়ায় ৯ শিক্ষার্থীকে একসঙ্গে টিসি