কুমিল্লা বোর্ডের এসএসসি’র পুনঃনিরীক্ষণে ৩৬৫ জনের ফল বদল

কুমিল্লা প্রতিনিধি
০৮ জুন ২০১৬, ২০:০৯আপডেট : ০৮ জুন ২০১৬, ২০:২৭

কুমিল্লা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ডকুমিল্লা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ডের ২০১৬ সালের এসএসসি পরীক্ষার উত্তরপত্রের পুনঃনিরীক্ষণের ফল প্রকাশিত হয়েছে। বুধবার দুপুরে বোর্ড কর্তৃপক্ষ এই ফলাফল প্রকাশ করে। পুনঃনিরীক্ষণ শেষে ৩৬৫ জনের ফলাফল পরিবর্তন হয়। ফেল থেকে পাশ করেছে ১২৮ জন এবং অন্য ২৩৭ জনের সার্বিক ফলাফলে পরিবর্তন এসেছে। এদের মধ্যে জিপিএ ৫ পেয়েছে ৩০ জন।
কুমিল্লা শিক্ষাবোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক কায়সার আহমেদ জানান, ১২ মে থেকে ১৮ মে পর্যন্ত পরীক্ষার উত্তরপত্র পুনঃনিরীক্ষণের আবেদনের সময় দেওয়া হয়। পরীক্ষার উত্তরপত্র পুনঃনিরীক্ষণে ৩৪ হাজার ৪২১টি বিষয়ে আবেদন পড়ে। গত ১১ মে এসএসসির রেজাল্ট প্রকাশিত হয়।
২০১৬ সালে এই শিক্ষাবোর্ডে ১ লাখ ৬০ হাজার ৫১৭ জন পরীক্ষায় অংশ নেয়। এর মধ্যে ১ লাখ ৩৪ হাজার ৮৩৩ জন উত্তীর্ণ হয়। পাশের হার ছিল ৮৪ শতাংশ।
আরও পড়ুন: আটকের বদলে আটক!

/জেবি/টিএন/আপ-এনএস/

সম্পর্কিত
সর্বশেষ খবর
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
হাওরের জন্য ৫০ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দের দাবি
হাওরের জন্য ৫০ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দের দাবি
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের