প্রথম চালানের উদ্বোধন বৃহস্পতিবার

আশুগঞ্জ বন্দরে পৌঁছেছে ভারতের ট্রান্সশিপমেন্টের জাহাজ

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
১৫ জুন ২০১৬, ২২:৫১আপডেট : ১৫ জুন ২০১৬, ২৩:০১

আশুগঞ্জ বন্দরে পৌঁছেছে ভারতের ট্রান্সশিপমেন্টের জাহাজ ভারত-বাংলাদেশে নৌ প্রটোকল চুক্তির আওতায় ট্রান্সশিপমেন্টের দশ হাজার টন লোহার রড নিয়ে আশুগঞ্জ নৌবন্দরে পৌঁছেছে এমভি নিউটেক-৬ নামের একটি জাহাজ।  বুধবার বিকালে জাহাজটি আশুগঞ্জ বন্দরে পৌঁছায়। আগামী বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় নৌপরিবহন মন্ত্রীসহ দুই দেশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের উপস্থিতিতে আনুষ্ঠানিকভাবে ট্রান্সশিপমেন্টের এ চালান আশুগঞ্জ নৌ-বন্দরে খালাস করা হবে। পরে সেখান থেকে সড়ক পথে কড়া নিরাপত্তার মধ্য দিয়ে আখাউড়া হয়ে ভারতের ত্রিপুরা রাজ্যে পৌঁছানো হবে।
আশুগঞ্জ বন্দরে অবস্থানরত বিআইডব্লিও টিএ নারায়নগঞ্জ অফিসের যুগ্ম পরিচালক একেএম আরিফ উদ্দিন জানান, ২০১৫ সালের ৬ জুন প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির উপস্থিতিতে স্বাক্ষরিত চুক্তির অংশ হিসেবে পণ্যের প্রথম চালান এটি। তিনি জানান, ট্রান্সশিপমেন্টের এ পণ্য থেকে বাংলাদেশ সরকার প্রতি মেট্রিক টনে ১০ টাকা করে শুল্ক পাবে। এছাড়া নদীতে অবস্থান ও জেটি ব্যবহারের জন্য ভাড়া পাবে।
এমভি নিউটেক-৬ পণ্যবাহী জাহাজের সুপার ভাইজার মো. রিপন শেখ জানান গত ৩ জুন ভারতের কলকাতা খিজিরপুর বন্দর থেকে ট্রান্সশিপমেন্টের দশহাজার টন রড নিয়ে এমভি নিউটেক-৬ প্রথম চালান নিয়ে বাংলাদেশের উদ্দেশ্যে যাত্রা শুরু করে। কোনও ধরনের প্রতিবন্ধকতা ছাড়াই জাহাজটি বিকেলে আশুগঞ্জ নৌবন্দরে এসে পৌঁছেছে।

আশুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সেলিম উদ্দিন জানান, বৃহস্পতিবার  সকালে নৌ-পরিবহনমন্ত্রী শাজাহান খান ট্রান্সশিপমেন্টের প্রথম চালানের উদ্বোধন করবেন।

অনুষ্ঠানে আরও উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রীর অর্থনৈতিক বিষয়ক উপদেষ্টা ড. মশিউর রহমান, নৌ-পরিবহন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মেজর (অব.) রফিকুল ইসলাম বীর উত্তম, ব্রাহ্মণবাড়িয়া সদর-৩ আসনের সংসদ সদস্য এবং পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় সর্ম্পকিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরী, ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট জিয়াউল হক মৃধা, সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য ফজিলাতুন নেসা বাপ্পি, জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান মো. নজিবুর রহমান, বাংলাদেশে ভারতীয় হাই কমিশনার হর্ষবর্ধন শ্রিংলা, নৌ-পরিবহন সচিব অশোক মাধব রায় এবং বিআইডব্লিওটিএ’র  চেয়ারম্যান এম মোজাম্মেল হক।

/এসএনএইচ/টিএন/আপ-এনএস/

সম্পর্কিত
সর্বশেষ খবর
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
অলসতা মনে হলেও যে অভ্যাসগুলো হতে পারে বুদ্ধিমত্তার লক্ষণ
অলসতা মনে হলেও যে অভ্যাসগুলো হতে পারে বুদ্ধিমত্তার লক্ষণ
হঠাৎ রেমিট্যান্স আসা কমে গেলো
হঠাৎ রেমিট্যান্স আসা কমে গেলো
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের