ঈদগড়ে হোমিও চিকিৎসককে গুলি করে হত্যা

কক্সবাজার প্রতিনিধি
১৬ জুন ২০১৬, ১৩:৩৮আপডেট : ১৬ জুন ২০১৬, ১৩:৩৮

কক্সবাজার কক্সবাজারে ডা. মহিউদ্দিন (৪৫) নামে এক হোমিও চিকিৎসককে গুলি করে হত্যা করা হয়েছে। বৃহস্পতিবার ভোররাত সাড়ে ৪টার দিকে রামু উপজেলার ঈদগড় এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় এক নারীকে আটক করেছে পুলিশ।

নিহত ডা. মহিউদ্দিন ঈদগড়ের দক্ষিণ শরিফ পাড়ার ফয়েজ আহমদ মিয়াজীর ছেলে।

স্থানীয়রা জানায়, হোমিও চিকিৎসক ডা. মহিউদ্দিনের সঙ্গে একই এলাকার প্রবাসী আসাদুজ্জামানের ৯ শতক জমি নিয়ে বিরোধ চলে আসছিল। গত কয়েকদিন আগে বিরোধীয় জমিতে ডা. মহিউদ্দিন একটি ঘর নির্মাণের কাজ শুরু করেন। বুধবার রাতে ডা. মহিউদ্দিন নির্মাণাধীন বাড়িতে একা অবস্থানের খবর পেয়ে ভোররাত সাড়ে ৪টার দিকে প্রতিপক্ষ তার উপর হামলা ও গুলি চালায়। এ সময় তার চিৎকারে এলাকার লোকজন এগিয়ে আসলে হামলাকারীরা পালিয়ে যায়। পরে গুলিবিদ্ধ ডা. মহিউদ্দিনকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসাপাতালে নিয়ে আসলে আজ সকাল ১০টায় চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

রামু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রভাষ চন্দ্রধর জানান, জমি সংক্রান্ত বিরোধের জের ধরে প্রতিপক্ষরা ডা. মহিউদ্দিনকে গুলি করে হত্যা করেছে বলে ধারণা করা হচ্ছে। এ ঘটনায় পুলিশ প্রবাসী আসাদুজ্জানের স্ত্রী দিলোয়ারা বেগমকে (৪০) আটক করেছে।

আরও পড়ুন:
কাঙ্ক্ষিত রায়ে অন্যরকম আদালতপাড়া

/বিটি/

সম্পর্কিত
সর্বশেষ খবর
এবার পল্লবীতে মিললো আরেক নারীর গলিত মরদেহ
এবার পল্লবীতে মিললো আরেক নারীর গলিত মরদেহ
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
বহু কাজ এখনও বাকি, কীভাবে চালু হবে শিশু হাসপাতাল
বহু কাজ এখনও বাকি, কীভাবে চালু হবে শিশু হাসপাতাল
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের