ভুয়া চিকিৎসক নিয়ে সংবাদ প্রকাশ করায় বাংলা ট্রিবিউন প্রতিনিধির নামে ভুয়া ফেসবুক আইডি!

লক্ষ্মীপুর প্রতিনিধি
২২ জুন ২০১৬, ২১:৫৫আপডেট : ২২ জুন ২০১৬, ২১:৫৯

ভুয়া ডিগ্রিধারী ওহিদুর রহমান মুরাদ ‘ডিগ্রি নেই, তারপরও ডেন্টাল সার্জন’ বাংলা ট্রিবিউনে এ রিপোর্ট প্রকাশের পর বাংলা ট্রিবিউনের লক্ষ্মীপুর প্রতিনিধির ছবি ও নাম ব্যবহার করে ফেসবুকে ভুয়া আইডি খুলে বিভিন্ন ধরনের অপপ্রচার চালাছেন ভুয়া ডিগ্রিধারী ওহিদুর রহমান মুরাদ। বাংলা ট্রিবিউনের প্রতিনিধিকে হেয় করতে বিভিন্ন ধরনের বক্তব্য লিখে বিভিন্ন ব্যক্তির ফেসবুক আইডির ইনবক্সে পাঠানো হচ্ছে।
গত মঙ্গলবার বিষয়টি জানার পর বাংলা ট্রিবিউনের লক্ষ্মীপুর প্রতিনিধি সাইফুল ইসলাম স্বপন তথ্যপ্রযুক্তি আইনে রায়পুর থানায় জিডি করেছেন।
রায়পুর থানার ওসি লোকমান হোসেন জিডি করার বিষয়টি নিশ্চিত করেছেন।
জানা গেছে, মুরাদ দীর্ঘদিন ধরে রায়পুর উপজেলা, চাঁপুরের ফরিদগঞ্জ ও সদর উপজেলার দালাল বাজারের রোগীদের সঙ্গে প্রতারণা করার পর সম্প্রতি তার বিরুদ্ধে সাংবাদিকরা বিভিন্ন রিপোর্ট প্রকাশ করে। এরপর তিনি সাংবাদিকদের ছবি ও নাম ব্যবহার করে তাদের নামে বিভিন্ন অপপ্রচার শুরু করেন।

এছাড়া তিনি ফেসবুকে প্রশাসনের বিভিন্ন ব্যক্তিদের সঙ্গে ছবি তোলে মানুষকে বিভ্রান্ত করছেন। ভুয়া চিকিৎসক নিয়ে সংবাদ প্রকাশ করায় বাংলা ট্রিবিউন প্রতিনিধির নামে ভুয়া ফেসবুক আইডি!

লক্ষ্মীপুরের সিভিল সার্জন গোলাম ফারুক ভূঁইয়ার সঙ্গে বিভিন্ন প্রোগাম করলেও সিভিল সার্জন জানতেন মুরাদ বিডিএস কোর্স করা। অথচ মুরাদ বিডিএস কোর্স না করেই সাইনবোর্ড ও প্রেসক্রিপশনে ডেন্টাল সার্জন লিখে মানুষের সঙ্গে প্রতারণা করে আসছেন।

আরও পড়ুন: সন্ত্রাসী সামনে পেলেই যা দরকার তাই করবেন: খুলনা ডিআইজি

/এআর/এএইচ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম