অপহৃত মং পু মারমাকে উদ্ধারের দাবি

বান্দরবানে জনসংহতি সমিতির সন্ত্রাস বন্ধের দাবিতে মানববন্ধন

বান্দরবান প্রতিনিধি
২৩ জুন ২০১৬, ২০:০০আপডেট : ২৩ জুন ২০১৬, ২০:০২

বান্দরবান সদর উপজেলা আওয়ামী লীগের সদস্য মং পু মারমাকে অপহরণ ও  পাহাড়ে পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি (জেএসএস) কর্তৃক গুম, খুন ও  চাঁদাবাজির প্রতিবাদে সচেতন জনগণের ব্যানারে মানববন্ধন করেছে স্থানীয়রা। বান্দরবানে জনসংহতি সমিতির সন্ত্রাস বন্ধের দাবিতে মানববন্ধন

বৃহস্পতিবার সকালে বান্দরবান প্রেসক্লাবের সামনে পাহাড়ি-বাঙালিরা ব্যানার,ফেস্টুন নিয়ে পাহাড়ে জেএসএস এর সন্ত্রাস বন্ধের দাবি জানিয়ে মানববন্ধনে অংশগ্রহণ করে।

এসময় পার্বত্য জেলা পরিষদ সদস্য ক্যসা প্রু, থোয়াইলা মং মারমা, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মিনারুল হক, পৌর কমিশনার অজিত দাশ, অ্যামেচিং মার্মাসহ অনেকে বক্তব্য রাখেন। পরে একটি বিক্ষোভ মিছিল বের করে স্থানীয়রা। মিছিলটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে প্রেসক্লাবের সামনে এসে শেষ হয়।

এসময় বক্তারা পাহাড়ে জেএসএস এর সন্ত্রাস বন্ধে র‌্যাবের ইউনিট স্থাপন  ও অবৈধ অস্ত্র উদ্ধারসহ সরকারের কঠোর অবস্থান গ্রহণের আহ্বান জানান।

এছাড়া জেএএস এর সদস্যরা এই অপহরণের সঙ্গে জড়িত বলে দাবি করছেন বান্দরবানের আওয়ামী লীগ নেতারা ।

সদ্য শেষ হওয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে জনসংহতি সমিতির সঙ্গে বান্দরবান আওয়ামী লীগ নেতাদের মধ্যে বিরোধ সৃষ্টি হয়। এর জের ধরে এই অপহরণের ঘটনা ঘটে থাকতে পারে বলে ধারণা করছেন নেতারা।

জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক লক্ষী পদ দাশ বলেন, প্রশাসনের ওপর আমাদের আস্থা নেই, প্রশাসন-জেএসএস মিলে পাহাড়ে চাঁদাবাজি করছে। আমরা কার কাছে এসবের বিচার চাইবো?

এদিকে আওয়ামী লীগের সদস্য মং পু মারমার খোঁজে বান্দরবানের বিভিন্ন এলাকায় গণ তল্লাশি অভিযান চালানো হয়েছে। কিন্তু মং পু জীবিত আছেন নাকি তাকে হত্যা করা হয়েছে সেই ব্যাপারে কোনও তথ্য পাচ্ছে না তার পরিবার, ফলে ফুঁসে উঠছে স্থানীয়রা।

প্রসঙ্গত, গত ১৩ জুন জেলার রোয়াংছড়ি উপজেলার জামছড়ি মুখ পাড়ার নিজ বাসা থেকে অস্ত্রধারীরা মং পু মারমাকে অপহরণ করে নিয়ে যায়।

আরও পড়ুন: টেকনাফে ৩ লাখ ইয়াবা উদ্ধার 

/এআর/টিএন/

সম্পর্কিত
সর্বশেষ খবর
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ