মিতু হত্যাকাণ্ডে দুই আসামির স্বীকারোক্তিমূলক জবানবন্দি

চট্টগ্রাম ব্যুরো
২৭ জুন ২০১৬, ০৩:৫৫আপডেট : ২৭ জুন ২০১৬, ০৮:২৬

সিএমপি কমিশনার ইকবাল বাহার পুলিশ সুপার বাবুল আক্তারের স্ত্রী মাহমুদা খানম মিতু হত্যাকাণ্ডে জড়িত থাকার বিষয়ে আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে দুই আসামি ওয়াসিম ও আনোয়ার।
চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি) কমিশনার ইকবাল বাহার রবিবার বিকাল ৩টায় অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে বিষয়টি নিশ্চিত করেন।
ইকবাল বাহার জানান, স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে মিতু হত্যাকাণ্ডে জড়িত থাকার বিষয়ে নিজেদের সংশ্লিষ্টতা ঘোষণা করে আসামিরা।
স্বীকারোক্তি থেকে জানা যায়, সন্তানকে স্কুল বাসে তুলে দিতে আসা মিতুকে গুলি করে ওয়াসিম। হত্যাকারীদের সরিয়ে নিয়ে আসার মোটারসাইকেলটি চালায় আনোয়ার। দুজনই চট্টগ্রামের রাঙ্গুনিয়ার বাসিন্দা। 

এক প্রশ্নের জবাবে সিএমপি বলেন, হত্যাকাণ্ডে ৭/৮ জন অংশ নেয়। এরা প্রত্যেকেই পেশাদার সন্ত্রাসী। পুলিশ সবার পরিচিতি সম্পর্কে অবগত। শিগগিরই প্রত্যেককে আইনের আওতায় আনা হবে।

সংবাদে সম্মেলনে গোয়েন্দা পুলিশ ও সিএমপির ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

/এইচকে/

আরও পড়ুন: সব ধরনের নির্বাচন অনুষ্ঠানে ‘ব্যর্থ’ ইসি

সম্পর্কিত
সর্বশেষ খবর
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী