ব্রাহ্মণবাড়িয়ায় দুই গ্রামবাসীর সংঘর্ষ, আহত ১০

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
০৯ জুলাই ২০১৬, ২৩:০৬আপডেট : ০৯ জুলাই ২০১৬, ২৩:০৯

ব্রাহ্মণবাড়িয়ায় দুই গ্রামবাসীর সংঘর্ষ, আহত ১০ তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ব্রাহ্মণবাড়িয়ায় দুই গ্রামবাসীর মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত ১০ জন আহত হয়েছেন। তাৎক্ষণিকভাবে তাদের নাম-পরিচয় জানা যায়নি। এদিকে সংঘর্ষের কারণে ঢাকা-চট্টগ্রাম ও ঢাকা-সিলেট রেলপথে ১ ঘণ্টা ট্রেন চলাচল বন্ধ থাকে। শনিবার রাত সাড়ে ৮টা থেকে রাত ৯টা পর্যন্ত চলে এ সংঘর্ষ।
সদর মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মঈনুর রহমান জানান, সন্ধ্যায় ব্রাহ্মণবাড়িয়া পৌরশহরের কাউতলি বাসস্ট্যান্ড এলাকায় যাত্রী ওঠানো নিয়ে মাছিহাতা ইউনিয়নের চান্দপুর ও আটলা গ্রামের দুই সিএনজি অটোরিকশা চালকের কথা কাটাকাটি হয়। পরে তারা দুজনই সিএনজি নিয়ে সদর উপজেলার মাছিহাতা ইউনিয়নের চান্দপুর বাজারে গেলে সেখানে আবারও তাদের মধ্যে তর্ক ও হাহাতির ঘটনা ঘটে। এরই জের ধরে রাত সাড়ে ৮টার দিকে উভয়পক্ষের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে উভয়পক্ষের অন্তত ১০ জন আহত হন। তাদেরকে স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়েছে।
এদিকে সংঘর্ষকারীরা ঢাকা-চট্টগ্রাম রেলপথের পাঘাচং রেলওয়ে স্টেশনে অবস্থান নিলে ঢাকা-চট্টগ্রাম ও ঢাকা-সিলেট রেলপথে এক ঘণ্টা ট্রেন চলাচল বন্ধ থাকে। এর ফলে ঢাকাগামী আন্তঃনগর সোনার বাংলা এক্সপ্রেস ট্রেন আখাউড়া রেলওয়ে স্টেশন ও আখাউড়াগামী তিতাস কমিউটার ট্রেন ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশনে আটকা পড়ে।

ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশনের সহকারী মাস্টার মো. মাঈনুল ইসলাম জানান, সংঘর্ষকারীরা রেললাইন থেকে সরে গেলে রাত সাড়ে ৯টার দিকে ট্রেন চলাচল স্বাভাবিক হয়।

ট্রেন চলাচল বন্ধ থাকার সর্ম্পকে জানতে চাইলে ওসি মো. মঈনুর রহমান জানান, রেললাইনের পাশে দুই গ্রামের মধ্য মারামারি হয়েছে। এতে ট্রেন চলাচল বন্ধ হওয়ার মতো কোনও পরিবেশ ছিল না। কিন্তু পাঘাচং ষ্টেশন মাস্টার কোনও কারণ ছাড়াই ট্রেন চলাচল বন্ধ রেখেছেন।

তিনি আরও  জানান, বর্তমানে পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে। পরবর্তী সংঘর্ষ এড়াতে ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে।

এ ব্যাপারে পাঘাচং ষ্টেশন মাস্টার মো. নুরুন্নবীর সঙ্গে একাধিকবার   ফোনে যোগাযোগের চেষ্টা করেও তার সঙ্গে কথা বলা সম্ভব হয়নি।

আরও পড়ুন: খুলনা কারাগার চত্বরে ককটেল বিস্ফোরণ, আতঙ্কে এলাকাবাসী 

/এআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম