চট্টগ্রামের চার আনসারুল্লাহ সদস্য পাঁচ দিনের রিমান্ডে

চট্টগ্রাম ব্যুরো
১২ জুলাই ২০১৬, ১৯:০৩আপডেট : ১২ জুলাই ২০১৬, ১৯:০৮

প্রতীকী ছবি চট্টগ্রামের সীতাকুণ্ড থেকে গ্রেফতার হওয়া আনসারুল্লাহ বাংলা টিমের চার সদস্যের পাঁচ দিন করে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। মঙ্গলবার দুপুরে আদালতের অতিরিক্ত মুখ্য বিচারিক হাকিম আ স ম শহীদুল্লাহ কায়সার এ আদেশ দেন। গ্রেফতারের পর তাদের বিরুদ্ধে সীতাকুণ্ড থানায় সন্ত্রাস দমন আইনে মামলা করেছিলো পুলিশ।
আদালত পুলিশের পরিদর্শক মশিউর রহমান বাংলা ট্রিবিউনকে বলেন, সীতাকুণ্ড থেকে গ্রেফতারের পর আনসারুল্লাহ বাংলা টিমের চার সদস্যকে জিজ্ঞাসাবাদের জন্য ১০ দিনের রিমান্ড আবেদন জানায় পুলিশ। শুনানি শেষে আদালত তাদের পাঁচ দিন করে রিমান্ড মঞ্জুর করেন।
আসামিরা হলেন- মুছা ইবনে উমায়ের (২৫), ফয়সাল হোসেন ওরফে শিপন (২৫), খোরশেদুল আলম (৩১) ও রাসেল মো. ইসলাম (৪১)। এদের মধ্যে মুছা সংগঠনটির বায়তুল মাল সম্পাদক।
এর আগে, চট্টগ্রামের সীতাকুণ্ড থেকে আনসারুল্লাহ বাংলা টিমের চার সদস্যকে গ্রেফতারের কথা জানিয়েছিলো পুলিশ। সোমবার চাপাতি, কিরিচের মতো ধারালো অস্ত্র, ছয়টি মোবাইল ফোন ও একটি ল্যাপটপ, ট্যাবসহ তাদের গ্রেফতার করা হয়। চট্টগ্রামের অতিরিক্ত পুলিশ সুপার (উত্তর) মোস্তাফিজুর রহমান বিষয়টি নিশ্চিত করেছিলেন।

/এমও/এজে

সম্পর্কিত
সর্বশেষ খবর
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম