চট্টগ্রামে নিখোঁজ ৫ কিশোর-তরুণ

চট্টগ্রাম ব্যুরো
১৪ জুলাই ২০১৬, ১৮:২২আপডেট : ১৪ জুলাই ২০১৬, ১৮:২২

চট্টগ্রাম তিন মাদ্রাসা ছাত্রসহ চট্টগ্রামের তিন উপজেলায় ৫ কিশোর ও তরুণের নিখোঁজ থাকার তথ্য পেয়েছে পুলিশ। নিখোঁজের তথ্য নিশ্চিত করার পর পুলিশ তাদের অবস্থান শনাক্ত করার চেষ্টা চালাচ্ছে। বৃহস্পতিবার চট্টগ্রাম জেলা পুলিশের পক্ষ থেকে এ তথ্য জানানো হয়।
যে ৫ জনের নিখোঁজ থাকার বিষয়টি পুলিশের পক্ষ থেকে নিশ্চিত করা হয়েছে তারা হলো- হলদিয়া ইউনিয়নের হযরত আব্দুল কাদের হেফজখানা ও এতিমখানার ছাত্র মো. ফরহাদ (১৩) এবং পৌরসভার গহিরা এফ কে এম জামেউল উলুম বহুমুখী কামিল মাদ্রাসার হেফজ বিভাগের ছাত্র মো. এমরান হোসেন (১৪), পটিয়ায় শাহ মীরপুর মাদ্রাসার ছাত্র মো. কাইয়ুম উদ্দিন (১৮), চন্দনাইশের হাশিমপুর গ্রামের মৃত আবুল বশরের ছেলে মো. জসিম (১২) ও একই উপজেলার চর বরমা গ্রামের নুরুল মোস্তফার ছেলে কাউছার হামিদ (২০)।
চট্টগ্রামের অতিরিক্ত পুলিশ সুপার (বিশেষ শাখা) মুহাম্মদ রেজাউল মাসুদ বাংলা ট্রিবিউনকে বলেন, আমরা এখন পর্যন্ত রাউজানে দু’জন, চন্দনাইশে দু’জন এবং পটিয়ায় একজন নিখোঁজের তথ্য পেয়েছি। তবে নিখোঁজ থাকা মানেই যে তারা জঙ্গি কার্যক্রমের সঙ্গে যুক্ত হয়েছে, বিষয়টা তা নয়। আমরা তাদের বর্তমান অবস্থান এবং কার্যক্রম সম্পর্কে জানার চেষ্টা করছি।
নগর পুলিশের অতিরিক্ত কমিশনার (অপরাধ ও অভিযান) দেবদাস ভট্টাচার্য জানান, জেলার ১৬ থানা থেকে নিখোঁজদের পৃথক পৃথক তালিকা এসেছে। সেগুলো যাচাই ও সমন্বয় করে আমরা একটা চূড়ান্ত তালিকা করব। তখন জেলা থেকে নিখোঁজদের সংখ্যা জানানো সম্ভব হবে।

প্রসঙ্গত, গত দুই বছরে যেসব তরুণ-যুবক নিখোঁজ হয়েছে উল্লেখ করে থানায় জিডি হয়েছে তার যাবতীয় তথ্য সংগ্রহের নির্দেশ দিয়েছে পুলিশ সদর দফতর। গুলশান হামলার পর বিষয়টি সামনে এলে ১০ জুলাই বিশেষ এ নির্দেশ দেওয়া হয়।

চট্টগ্রাম জেলা পুলিশ এবং সিএমপি এ সংক্রান্ত দুটি তদন্ত কমিটিও করেছে। যার একটির দায়িত্বে রয়েছেন সিএমপির অতিরিক্ত উপ কমিশনার নাজমুল হাসান ও অন্যটির নেতৃত্বে আছেন জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (বিশেষ শাখা) মুহাম্মদ রেজাউল মাসুদ।

/এমও/এজে/

সম্পর্কিত
সর্বশেষ খবর
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
ডেঙ্গুর চরম ঝুঁকিতে ঢাকা দক্ষিণ সিটির ২৭টি ওয়ার্ড
ডেঙ্গুর চরম ঝুঁকিতে ঢাকা দক্ষিণ সিটির ২৭টি ওয়ার্ড
রামিসা হত্যা: সর্বোচ্চ সাজা চায় রাষ্ট্রপক্ষ, লঘুদণ্ডের দাবি আসামিপক্ষের
রামিসা হত্যা: সর্বোচ্চ সাজা চায় রাষ্ট্রপক্ষ, লঘুদণ্ডের দাবি আসামিপক্ষের
একা একা অনুশীলন করলেন মেসি
একা একা অনুশীলন করলেন মেসি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের