হামলা-নৃশংস হত্যাকাণ্ডের ঘটনা অশনি সংকেত: শফী

চট্টগ্রাম ব্যুরো
১৪ জুলাই ২০১৬, ২২:৩৫আপডেট : ১৫ জুলাই ২০১৬, ০৪:৪৮

আল্লামা শাহ আহমদ শফী ইসলামের নাম ব্যবহার করে রাজধানীর গুলশান, কিশোরগঞ্জের শোলাকিয়াসহ দেশের বিভিন্নস্থানে একের পর এক হামলা ও নৃশংস হত্যাকাণ্ডের ঘটনাকে দেশ এবং মুসলিম জাতিসত্তার জন্য ভয়াবহ অশনি সংকেত বলে উল্লেখ করে বিবৃতি দিয়েছেন হেফাজতে ইসলামের আমির আল্লামা শাহ আহমদ শফী।
বৃহস্পতিবার বিকেলে সংবাদমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে হেফাজতের আমির  এ উদ্বেগ প্রকাশ করেন।
আহমদ শফী বলেন, বেছে বেছে বিদেশি, অমুসলিম ও ধর্মীয় ব্যক্তিত্বদের হত্যা করা, হত্যার হুমকি দেওয়া, মসজিদ, মন্দির ও গির্জায় হামলার চেষ্টা চরম উদ্বেগজনক। সঠিক ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে এসব সন্ত্রাসী কর্মকাণ্ডের পেছনে ইন্ধনদাতাদের চিহ্নিত করা বা খুঁজে বের করা সবচেয়ে জরুরি। শক্তিশালী কোনও পক্ষের ইন্ধন ছাড়া বিচ্ছিন্ন গুটিকয়েক অপরাধীর পক্ষে এমন সন্ত্রাসী কর্মকাণ্ড পরিচালনা অসম্ভব।
বাংলাদেশের উন্নয়ন, অগ্রগতি ও জাতীয় ঐক্যকে বাধাগ্রস্ত ও ধ্বংস করার জন্য বিভিন্ন অপশক্তি গভীর ষড়যন্ত্রে লিপ্ত উল্লেখ করে বিবৃতিতে তিনি বলেন, দেশ ও মুসলিম জাতিসত্তার বিরোধী এই ভয়াবহ ষড়যন্ত্রের বিরুদ্ধে আমাদের সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। এসময় তিনি দেশের আলেম সমাজ, ইসলামী নেতা, মসজিদের ইমাম ও খতিবসহ সবাইকে এ ব্যাপারে ইসলামের সঠিক জ্ঞান ও শিক্ষার প্রচার-প্রসারে আরও জোরালো ভূমিকা রাখার আহ্বান জানান।

বিবৃতিতে হেফাজতের আমির আরও বলেন, কোনও মদ্যপানকারী আল্লাহু আকবর বলে মদ পান করলে যেমন কেউ সেটাকে ইসলামি মদ বলবে না, তেমনি কোনও সন্ত্রাসী আল্লাহু আকবর বা ইসলামের নাম নিয়ে মানুষ হত্যার মতো জঘন্য কাজ করলে সেটাকে ইসলামের জিহাদ ভাবার অবকাশ নেই।

সরকার ও প্রশাসনের উদ্দেশে তিনি বলেন, দেশ থেকে সন্ত্রাস ও নৈরাজ্যকে নির্মূল করতে আপনারা যদি আন্তরিক হন, তবে মসজিদের ইমাম-খতিব ও মাহফিলগুলো নজরদারি করার কথা বলে ভীতি তৈরি ও ধর্মীয় কর্মকাণ্ড সংকুচিত করার পরিবর্তে বরং আলেমদের কাজ করতে সহযোগিতা করুন। মসজিদের খতিবদের নজরদারির কথা বলার মানেই হচ্ছে, সন্ত্রাস ও হত্যাকাণ্ডের দায় ইসলামের ওপর চাপানোর চেষ্টা।

প্রশাসনের এমন সিদ্ধান্তে সন্ত্রাস দমনে সরকারের প্রকৃত সদিচ্ছা নিয়ে জনমনে নেতিবাচক প্রতিক্রিয়া দেখা দিয়েছে বলেও মন্তব্য করেন তিনি।

আরও পড়ুন: বরিশালে ব্রিজ ধসে বালুবাহী ট্রাক খালে
/এমও/এবি/আপ-এআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম