‘দানবের সঙ্গে মানবের ঐক্য হতে পারে না’

লক্ষ্মীপুর প্রতিনিধি
১৫ জুলাই ২০১৬, ১৮:০৪আপডেট : ১৫ জুলাই ২০১৬, ১৮:০৪

বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার সমালোচনা করে নৌ পরিবহন মন্ত্রী শাজাহান খান বলেছেন, ‘খালেদা জিয়া এখন জাতীয় ঐক্যের কথা বলছেন, আমি বিশ্বাস করি দানবের সঙ্গে মানবের ঐক্য হতে পারে না। খালেদা জিয়া সব দানবের সঙ্গে রয়েছেন। সেই দানবদের সঙ্গে মুক্তিযুদ্ধের চেতনার বাঙালি জাতির সম্পর্ক হতে পারে না।’

শাজাহান খান শুক্রবার বেলা ১২টায় লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে শহীদ মোস্তফা কামাল নামে একটি বেসরকারি হাসপাতালের উদ্বোধনী অনুষ্ঠানে মন্ত্রী এসব কথা বলেন।
তিনি বলেন, ‘ক্ষমতায় যাওয়ার জন্য খালেদা জিয়া পাগল হয়ে গেছেন। তিনি ও তার দলের নেতা আসলাম চৌধুরী বিশ্ব মুসলিম উম্মাহর মহা শত্রু ইসরায়েলের সঙ্গে হাত মিলিয়েছেন। খালেদা জিয়া ক্ষমতায় যেতে ইবলিশের সঙ্গে সম্পর্ক করতে পারেন।’
মন্ত্রী আরও বলেন, ‘নবাব সিরাজ উদ-দৌলাকে যেভাবে খুন করে গুম করেছিল তার নেতা ছিল ঘসেটি বেগম। আর সেই জামায়াত ইসলাম, মুসলিম লীগ, মুজাহিদ বাহিনী, জাগপা যারা খুন করে চলেছে একের পর এক তারা একত্রিত হয়ে আজ নেতা নির্বাচিত করেছে খালেদা জিয়া। খালেদা জিয়া বর্তমানের ঘসেটি বেগম। তিনি শেখ হাসিনাকে হত্যা করতে চান।’

আরও পড়ুন: উদ্বোধনী অধিবেশনে প্রধানমন্ত্রী

/এসটি/আপ-এমও 

সম্পর্কিত
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম