চট্টগ্রাম নৌবন্দরে অপারেশন আইরিন, সন্দেজনক কিছু মেলেনি

চট্টগ্রাম ব্যুরো
১৮ জুলাই ২০১৬, ১৯:২৫আপডেট : ১৮ জুলাই ২০১৬, ১৯:২৮

চট্টগ্রাম অপারেশন আইরিনের অংশ হিসেবে বন্দরে অভিযান চালিয়েছে চট্টগ্রামের শুল্ক গোয়েন্দা বিভাগ। সোমবার সকাল ১০টা থেকে বিশেষ এ অভিযান শুরু হয় ।  আগ্নেয়াস্ত্র, বিস্ফোরক ও মাদকবিরোধী তৎপরতা। অভিযান চলাকালে কোনও উপকরণ জব্দ বা কাউকে আটক করা যায়নি।
বিশ্বের আরও ৩৩টি দেশের সঙ্গে বাংলাদেশেও পরিচালিত অপারেশন আইরিনের অংশ হিসেবে এ অভিযান পরিচালিত হয়। দেশগুলোয় পরিচালিত এ অভিযানের সমন্বয় সাধন করছে ওয়ার্ল্ড শুল্ক অর্গানাইজেশনের এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের আঞ্চলিত গোয়েন্দা সংস্থা সমন্বয়ক বিভাগ।
শুল্ক গোয়েন্দা বিভাগ সূত্র জানান, অপরাধীরা আগ্নেয়াস্ত্র, বিস্ফোরক পরিবহনে নিজেরা অংশ না নিয়ে কুরিয়ার ও অনলাইন বাজার মাধ্যমের সহায়তা নেয়। অভিযান পরিচালনায় এ বিষয়টিকে মথায় রেখে, অনলাইন বাজার ও কুরিয়ার সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর দিকে নজর রাখছে গোয়েন্দা বিভাগের সংশ্লিষ্টরা।

চট্টগ্রাম নৌবন্দরের ৮ নম্বর শেড থেকে অভিযান শুরু হয়। বর্ডার গার্ড বাংলাদেশের বিশেষ প্রশিক্ষণপ্রাপ্ত তিনটি কুকুরকে কাজে লাগানো হয় এ অভিযানে।  সন্দেহজনক কিছু খুঁজে পাওয়া যায়নি।

শুল্ক গোয়েন্দা বিভাগের অতিরিক্তি পরিচালক হোসাইন আহমেদ জানান, এর আগে এ ধরনের অভিযান রাজধানীর শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর, চট্টগ্রামের শাহ আমানত বিমানবন্দর ও বেনাপোল স্থলবন্দরে পরিচালিত হয়েছে। সোমবার শুরু হওয়া এ অভিযান মঙ্গলবার অব্দি চলবে। /এইচকে/

/আপ:এআর/

আরও পড়ুন: বাউল আখড়ায় হামলা: জামায়াত-শিবিরের ৩ কর্মী গ্রেফতার

সম্পর্কিত
সর্বশেষ খবর
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী