কোস্ট গার্ডের অভিযানে ১০ লাখ ইয়াবা জব্দ, আটক দুই

চট্টগ্রাম ব্যুরো
১৯ জুলাই ২০১৬, ১৮:৩৬আপডেট : ১৯ জুলাই ২০১৬, ১৮:৩৬

ইয়াবা উদ্ধার চট্টগ্রাম উপজেলার আনোয়ারায় পৃথক দুটি অভিযান চালিয়ে ১০ লাখ ইয়াবা বড়ি উদ্ধার করেছে কোস্ট গার্ড। এসময় দুইজনকে আটক করেছে তারা। সোমবার রাতে দোভাষী বাজার বেড়িবাঁধ ও পারকি সমুদ্র সৈকত এলাকার গহিরা থেকে এসব ইয়াবা উদ্ধার করা হয়।
কোস্টগার্ড চট্টগ্রাম জোনের লেফটেন্যান্ট কমান্ডার জুলহাস ফয়সাল বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, আটকরা হলেন- মোহাম্মদ হোসেন (৫৫) ও দয়াল কৃষ্ণ (৪০)। তারা মাদক ব্যবসায়ী বলে কোস্ট গার্ডের পক্ষ থেকে জানানো হয়।
জুলহাস ফয়সাল আরও জানান, বিজিবি-২ কক্সবাজারের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আবুজার আল জাহিদের দেওয়া তথ্যানুযায়ী কোস্ট গার্ডের একটি দল বহির্নোঙরে টহল পরিচালনা করে একটি ট্রলার থেকে পাঁচটি বস্তায় থাকা ৯ লাখ ৫০ হাজার ইয়াবা বড়ি জব্দ করে। মাদক ব্যবসায়ীরা ট্রলারের তলদেশ ছিদ্র করে তা ডুবিয়ে দিয়েছিলো। এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি।
তবে, দোভাষী বাজার বেরিবাঁধ এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ৫০ হাজার ইয়াবসহ মোহাম্মদ হোসেন ও দয়াল কৃষ্ণকে গ্রেফতার করা হয়। এসময় তাদের কাছ থেকে নগদ ১৩ হাজার ৮০০ টাকা ও দুটি মোবাইল সেটও জব্দ করা হয়েছে। আটক দু’জনকে আনোয়ারা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

আরও পড়ুন: ‘কেমন করি বাঁচি থাকবো জানি না’

/এমও/এজে/

সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক