ষোলশহর রেলস্টেশনে দুটি ককটেল বিস্ফোরণ

চট্টগ্রাম ব্যুরো
২৫ জুলাই ২০১৬, ০৫:২৮আপডেট : ২৫ জুলাই ২০১৬, ০৫:২৯

চট্টগ্রাম নগরীর ষোলশহর রেলস্টেশনে পরপর দুটি ককটেল বিস্ফোরিত হয়েছে। রবিবার সকালে স্টেশনমাস্টার শাহবুদ্দিন এবং রেলওয়ে পুলিশের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা জাকির হোসাইনের কক্ষের সামনে ককটেল দুটি বিস্ফোরিত হয়।
এসময় চট্টগ্রামের বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের শাটল ট্রেন ধরতে স্টেশনে অপেক্ষা করছিলেন। ককটেল বিস্ফোরণের পর পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। তবে এ ঘটনায় কোনও হতাহতের ঘটনা ঘটেনি বলে জানিয়েছে পুলিশ।
ষোলশহরের রেলওয়ে স্টেশনমাস্টার শাহাবুদ্দিন বলেন, আমার কক্ষের ঠিক সামনেই একটি ককটেলের বিস্ফোরণ ঘটে। এ ঘটনায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শাটল ট্রেন ছাড়তে কিছুটা দেরী হয়েছে। তবে পরের ট্রেনগুলো নির্দিষ্ট সময়ে ছেড়ে গেছে।

রেলওয়ে পুলিশের চট্টগ্রাম স্টেশন থানার ওসি হিমাংশু দাশও ককটেল বিস্ফোরণের ঘটনা নিশ্চিত করেছেন। তবে কারা এই বিস্ফোরণ ঘটিয়েছে তা নিশ্চিত করে বলতে পারেননি তিনি। এ ঘটনায় কাউকে আটক করাও সম্ভব হয়নি।

প্রসঙ্গত, অর্থপাচারের মামলায় বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের সাত বছরের কারাদণ্ড ও ২০ কোটি টাকা জরিমানার রায়ের ছাত্রদলের কেন্দ্রীয় সংসদ প্রত্যেক পাবলিক বিশ্ববিদ্যালয়ে রবিবার ছাত্র ধর্মঘটের ডাক দিয়েছিলো।

/এমও/

আপ: এইচকে

আরও পড়ুন: খাগড়াছড়িতে নিখোঁজ দুই যুবকের ফেরার অপেক্ষায় পরিবারের সদস্যরা

সম্পর্কিত
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম