কুবি ছাত্রলীগ নেতা নিহতের ঘটনায় কেন্দ্রীয় ছাত্রলীগের তদন্ত কমিটি

কুমিল্লা প্রতিনিধি
০২ আগস্ট ২০১৬, ১৮:৩৩আপডেট : ০২ আগস্ট ২০১৬, ১৮:৩৩

নিহত ছাত্রলীগ নেতা খালিদ সাইফুল্লাহ কুমিল্লা বিশ্ববিদ্যালয় (কুবি) ছাত্রলীগের দুই গ্রুপের সংঘর্ষে ছাত্রলীগ নেতা সাইফুল্লাহ খালিদের মৃত্যুর ঘটনায় চার সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটি।
মঙ্গলবার ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির দফতর সম্পাদক মো. দেলোয়ার হোসেন শাহজাদা বিষয়টি নিশ্চিত করেন।
কমিটির সদস্যরা হলেন কেন্দ্রীয় কমিটির সহ সভাপতি আসাদুজ্জামান আসাদ, সাংগঠনিক সম্পাদক সৃজন ঘোষ, আপ্যায়ন সম্পাদক রাসেদুল ইসলাম রাশেদ ও তথ্য প্রযুক্তি সম্পাদক মো. ইশফাক আবীর।
দেলোয়ার হোসেন শাহজাদা জানান, ৪৮ ঘণ্টার মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দিতে বলা হয়। এর পরিপ্রেক্ষিতে কেন্দ্রীয় ছাত্রলীগ ব্যবস্থা নিবে। মঙ্গলবার তদন্ত প্রতিনিধি দল কুমিল্লা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস পরিদর্শন করেছে।
উল্লেখ্য, আগস্টের প্রথম প্রহরে বিশ্ববিদ্যালয়ে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে মোমবাতি প্রজ্জ্বলনের মাধ্যমে শ্রদ্ধা জানানোকে কেন্দ্র করে ছাত্রলীগের দু’গ্রুপের সংঘর্ষ হয়। এতে গুলিবিদ্ধ হয়ে সাইফুল্লাহ খালিদ নিহত হন।

নিহত সাইফুল্লাহ খালিদ কুবির কাজী নজরুল ইসলাম হলের সাংগঠনিক সম্পাদক ও মার্কেটিং বিভাগের সপ্তম ব্যাচের ছাত্র ছিলেন।

আরও পড়ুন:
কুবি ছাত্রলীগ নেতা নিহতের মামলা ডিবিতে হস্তান্তর

/বিটি/

সম্পর্কিত
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম