ফটিকছড়িতে আগ্নেয়াস্ত্র ও মাদকসহ গ্রেফতার ৪

চট্টগ্রাম ব্যুরো
০৫ আগস্ট ২০১৬, ১৯:০০আপডেট : ০৫ আগস্ট ২০১৬, ১৯:০০

ফটিকছড়িতে আগ্নেয়াস্ত্র ও মাদকসহ গ্রেফতার ৪ চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলায় বেশ কয়েকটি আগ্নেয়াস্ত্র ও মাদকসহ চারজনকে গ্রেফতার করেছে পুলিশ। এদের মধ্যে এক কিশোর ও এক নারী রয়েছেন। বৃহস্পতিবার (৪ আগস্ট) রাতে নাজিরহাট পৌরসভা এলাকার একটি বাড়ি থেকে তাদের গ্রেফতার করা হয়। বাড়িটি তালিকাভুক্ত মাদক ব্যবসায়ী এবং একাধিক মামলার আসামি শফিউল আজমের।

গ্রেফতারকৃত ব্যক্তিরা হলেন, হাটহাজারী এলাকার মান্নান মিয়া (৩৩), ফটিকছড়ি উপজেলার কুম্বার এলাকার রাশেদ (১৫) এবং শফিউল আজমের স্ত্রী সাজু আক্তার (৩৮)। বাকি একজনের পরিচয় জানা যায়নি।

পুলিশ জানায়, রাত সাড়ে ১২টার দিকে অভিযান শুরু হয়। অভিযানে দুটি লাইটগান, একটি এক-নলা বন্দুক, একটি কাঁটা রাইফেল, ১০টি কার্তুজ, একটি চাপাতি, ৩০০ রাউন্ড গুলি, ৪০০টি ইয়াবা বড়ি, কয়েক কেজি গাঁজা ও চারটি মুঠোফোন জব্দ করা হয়।

চট্টগ্রামের পুলিশ সুপার (এসপি) নুরে আলম মিনা জানান, ফটিকছড়ি, সাতকানিয়া ও সীতাকুণ্ডে ব্লক রেইড চালানোর সময় পুলিশ খবর পায়, শফিউল আজমের বাড়িতে বিপুল অস্ত্র আছে। এসপি আরও জানান, ব্লক রেইডে সাতকানিয়া থেকে ৫৪ জনকে এবং সীতাকুণ্ড থেকে ২৩ জনকে গ্রেফতার করা হয়। অপরাধীকে ধরতে কোনও এলাকা ঘেরাও করে বাড়ি-বাড়ি তল্লাশি চালানোকে পুলিশের ভাষায় ব্লক রেইড বলে।

আরও পড়ুন:

গুলশান হামলার পর জঙ্গি সন্দেহে আটক ১৫৯, ঝুঁকিতে সাতক্ষীরা ও সিলেট

তনু ও লিমনের ইস্যুতে ‘বাড়াবাড়ি’ না করতে পরামর্শ এসেছিল: ড. মিজানুর রহমান

 /এআরএল/আপ-বিটি/

সম্পর্কিত
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম