কুমিল্লায় সিরাজ হত্যার দায়ে ৪ জনের যাবজ্জীবন

কুমিল্লা প্রতিনিধি
১০ আগস্ট ২০১৬, ১৯:২০আপডেট : ১০ আগস্ট ২০১৬, ১৯:২৫

আদালত টাকা লেনদেন সংক্রান্ত পূর্ব শত্রুতার জের ধরে কুমিল্লার দাউদকান্দি উপজেলার মালাখালা গ্রামে সিরাজ মিয়া নামের এক ব্যক্তিকে হত্যার দায়ে চারজনের যাবজ্জীবন কারাদণ্ডাদেশ দিয়েছেন কুমিল্লার একটি আদালত। বুধবার এ আদেশ দেন কুমিল্লার অতিরিক্ত জেলা ও দায়রা জজ ৩য় আদালতের বিচারক এম আলী আহমেদ।
দণ্ডপ্রাপ্ত চার আসামি হলো কুমিল্লার দাউদকান্দি উপজেলার মালাখালা গ্রামের মৃত রব মুহুরীর ছেলে রফিক ও সাহিনুর সানু, আলীম উদ্দিনের ছেলে আ. কাদের মিয়া ও একই উপজেলার দক্ষিণ মোহাম্মদপুর গ্রামের মৃত ইউসুফ আলী ফরাজীর ছেলে সামছুল হক ফরাজী।
১৯৯৯ সালের ২৩ জুন টাকা লেনদেন সংক্রান্ত বিরোধের জের ধরে বাদীর পিতা সিরাজ মিয়াকে গলা কেটে হত্যা করে রায়পুর মাঠে ধান ক্ষেতে লাশ ফেলে রাখে। সংবাদ পেয়ে দাউদকান্দি থানা পুলিশ লাশ উদ্ধার করে। এ ব্যাপারে কুমিল্লার দাউদকান্দি উপজেলার মৃত সিরাজ মিয়ার ছেলে মো. দুলাল মিয়া বাদী হয়ে অজ্ঞাতনামাদের আসামি করে দাউদকান্দি থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।
তদন্তকারী কর্মকর্তা কুমিল্লা গোয়েন্দা শাখার এস.আই মাইন উদ্দিন মামলার তদন্তপূর্বক ১২ জনের বিরুদ্ধে আনীত অভিযোগ প্রমাণিত হওয়ায় ২০০৪ সনের ২০ ডিসেম্বর চার্জশিট দাখিল করেন।

পরবর্তীতে মামলাটি বিচারে আসলে রাষ্ট্রপক্ষের ৪৩জন সাক্ষীর মধ্যে ৩৫জনের স্বাক্ষ্য গ্রহণ শেষে চার জনকে যাবজ্জীবন কারাদণ্ডাদেশ এবং সাতজনকে বেকসুর খালাস করে দেওয়ার আদেশ দেন আদালত।

উল্লেখ্য, রায় ঘোষণার পূর্বেই আসামি মোঃ শহীদ ওরফে পঁচা শহীদ মৃত্যুবরণ করেন। রাষ্ট্রপক্ষে মামলা পরিচালনা করেন কুমিল্লার অতিরিক্ত জেলা ও দায়রা জজ ৩য় আদালতের অতিরিক্ত পিপি অ্যাডভোকেট নূরুল ইসলাম। আসামি পক্ষে মামলা পরিচালনা অ্যাডভোকেট আলী আক্কাস।

/এইচকে/

আরও পড়ুন: নারায়ণগঞ্জে টোকিও প্লাজায় আগুন

সম্পর্কিত
সর্বশেষ খবর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম