মানবতাবিরোধী অপরাধের অভিযোগে মুক্তিযোদ্ধার মামলা

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
১২ আগস্ট ২০১৬, ০২:৩৪আপডেট : ১২ আগস্ট ২০১৬, ০২:৪২

মানবতাবিরোধী অপরাধের অভিযোগে মুক্তিযোদ্ধার মামলা মানবতাবিরোধী অপরাধে স্থানীয় সাবেক চেয়ারম্যানের বিরুদ্ধে মামলা করেছেন ব্রাহ্মণবাড়িয়ার এক মুক্তিযোদ্ধা। অভিযুক্ত মো. ফুল মিয়া নবীনগর পূর্ব ইউনিয়নের সাবেক ইউপি চেয়ারম্যান এবং বগডহর গ্রামের বাসিন্দা।
বৃহস্পতিবার দুপুরে মুক্তিযোদ্ধা মো. আওয়াল মিয়া ব্রাহ্মণবাড়িয়া প্রথম শ্রেণির জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সুলতান সোহাগ উদ্দিনের আদালতে এই মামলা করেন।
মামলার আইনজীবী সৈয়দ তানভীর হোসেন কাউছার জানান,  আদালত মামলাটি গ্রহণ করেছেন। মামলাটি পরবর্তীতে আন্তর্জাতিক ট্রাইব্যুনালে পাঠানো হবে। 

মামলার বাদী মুক্তিযোদ্ধা আওয়াল মিয়া আদালতে লিখিতি অভিযোগে বলেন, ফুলমিয়া ১৯৭১ সালের ১৮ মার্চ শান্তি কমিটির চেয়ারম্যান ও কমিটির লোকজন নিয়ে নবীনগর থানার সামনে পাকিস্তানি পতাকা উত্তোলন করেন।রাজাকার কমান্ডার ফুল মিয়া ১৯৭১ সালের ১৬ মে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমেদের স্ত্রী জোহরা তাজউদ্দিনকে আটক করে। পরে স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে ভারতের ত্রিপুরা রাজ্যের আগরতলায় পৌঁছে দেয়।

অভিযোগে আরও উল্লেখ করা হয়, ১৯৭১ সালে ১১ নভেম্বর ফুল মিয়ার নেতৃত্বে পার্শ্ববর্তী শ্রীরামপুর গ্রামে ১৩ নিরীহ হিন্দু ও মুসলমানকে হত্যা করা হয়।

মুক্তিযোদ্ধা আওয়াল মিয়া বলেন, দেশ স্বাধীন হওয়ার পর ফুল মিয়া নবীনগর থেকে পালিয়ে ব্রাহ্মণবাড়িয়া থানায় আত্মসমর্পণ করেন।

আরও পড়ুন: ৬ দিনেও সন্ধান মেলেনি বিমাকর্মী আছিয়ার 

/এনএস/এআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান