চৌমুহনীতে আগুনে পুড়ে গেছে ৩০টি দোকান

নোয়াখালী প্রতিনিধি
১৫ আগস্ট ২০১৬, ১৪:০৮আপডেট : ১৫ আগস্ট ২০১৬, ১৪:০৮

নোয়াখালী নোয়াখালী জেলার বেগমগঞ্জ উপজেলার প্রধান বাণিজ্য কেন্দ্র চৌমুহনীতে আগুনে কমপক্ষে ৩০টি দোকান পুড়ে গেছে। রবিবার ভোররাতে বাজারের ডিবি রোডের পূর্ব পাশে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
আগুন লাগার খবর পেয়ে প্রথমে চৌমুহনী দমকল বাহিনী ঘটনাস্থলে আসে। কিন্তু তারা আগুন নিয়ন্ত্রণে আনতে না পারায় পরে মাইজদী, সোনাইমুড়ী ও লক্ষ্মীপুর থেকে আরও ৪টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রনে আনতে সক্ষম হয়।
ক্ষতিগ্রস্ত দোকানীরা জানায়, রাত ৩টার দিকে রামকৃষ্ণ মিষ্টান্ন ভাণ্ডারের গ্যাসের চুলা থেকে প্রথমে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে আগুন চারপাশের দোকানগুলোয় ছড়িয়ে পড়ে। এতে বাজারের হোটেল, মোবাইল দোকান, ইলেক্টনিক্স সামগ্রী, কনেফকশনারিসহ অন্তত ৩০টি দোকান পুড়ে যায়। তবে কি পরিমান ক্ষয়ক্ষতি হয়েছে তা জানাতে পারেননি তারা।

চৌমুহনী ফায়ার সার্ভিসের স্টেশন মাস্টার মো. সালাউদ্দিন জানান, ৪টি ইউনিট তিন ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।

আরও পড়ুন: পাবনায় ট্রাক-অটোরিকশা সংঘর্ষে নিহতের সংখ্যা বেড়ে ৬

/এমও/

সম্পর্কিত
সর্বশেষ খবর
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের