স্ত্রী ও ছেলে হত্যায় অভিযুক্ত স্বামী নাজমুল গ্রেফতার

কুমিল্লা প্রতিনিধি
১৭ আগস্ট ২০১৬, ১৩:১৯আপডেট : ১৭ আগস্ট ২০১৬, ১৩:২২

গ্রেফতারের প্রতীকী ছবি কুমিল্লা নগরীর হাউজিং এস্টেটে স্ত্রী নাসিমা আক্তার (৩০) ও দেড় বছর বয়সী ছেলে নাফিসকে হত্যার ঘটনায় অভিযুক্ত স্বামী নাজমুল হাসানকে (২৪) রাঙামাটি থেকে গ্রেফতার করেছে পুলিশ।
বুধবার কুমিল্লা পুলিশ সুপার কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান পুলিশ সুপার শাহ আবিদ হোসেন।
পুলিশ সুপার জানান, কুমিল্লা কোতোয়ালী মডেল থানার পরিদর্শক (তদন্ত) মো.সালাউদ্দিনের নেতৃত্বে আসামি নাজমুল হাসানকে রাঙামাটির লংগদু উপজেলার মাইনামো লঞ্চঘাট থেকে গ্রেফতার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে স্ত্রী ও সন্তানকে হত্যার কথা স্বীকার করেছে।
তিনি আরও জানান, নিহত নাসিমার এটি দ্বিতীয় বিয়ে ও আসামি নাজমুলের তৃতীয়। তার আগের দুই স্ত্রীর একজন মারা গেছে,অন্যজনকে ডিভোর্স দিয়েছে। দাম্পত্য কলহ নিয়ে নাসিমা তার স্বামী নাজমুলকে চড় মারে। বিষয়টি সহজভাবে নিতে না পারায় অফিসে থাকার জায়গা আছে বলে কৌশলে স্ত্রীকে বাড়ি থেকে ডেকে এনে গলা টিপে হত্যা করে সে। ধস্তাধস্তির সময় ছেলে নাফিস কেঁদে উঠলে তাকেও গলা টিপে হত্যা করা হয়। এ  হত্যাকাণ্ডে তার সঙ্গে অন্য কেউ জড়িত কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। 

উল্লেখ্য, রবিবার (১৪ আগস্ট) রাতে কুমিল্লা হাউজিং এস্টেটের মিম পেক্স অ্যাগ্রো কেমিক্যালসের সেপটিক ট্যাংক থেকে নাসিমা আক্তার ও তার দেড় বছর বয়সী ছেলে নাফিসের মৃতদেহ উদ্ধার করে পুলিশ। নাসিমার গ্রামের বাড়ি বরুড়া উপজেলার কাদবা দেউড়া গ্রামে। স্বামী নাজমুল হাসানের বাড়ি কুমিল্লার চান্দিনা উপজেলার বরকইট শ্রীমন্তপুর গ্রামে। নাজমুল ওই গ্রামের আবদুল মতিনের ছেলে।

এর আগে বৃহস্পতিবার (১১ আগস্ট) হাউজিং এস্টেটের ওই মিম পেক্স এগ্রো কেমিক্যালসে নিরাপত্তা প্রহরীর চাকরি নেয় নাজমুল। শুক্রবার রাতে তার স্ত্রী নাসিমা ও ছেলে নাফিসকে ওইখানে নিয়ে আসেন তিনি। রাতে তাদের হত্যা করে লাশ সেপটিক ট্যাংকে রেখে নাজমুল পালিয়ে যায়। সোমবার নাজমুলকে প্রধান আসামি করে মামলা দায়ের করেন নাসিমার বাবা খলিলুর রহমান।

আরও পড়ুন: সোনাগাজীতে ভূমি পরিদর্শনে এমিটি সোলার কোম্পানি 

/এআর/টিএন/

সম্পর্কিত
সর্বশেষ খবর
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
একদিনে হামে আর ৪ মৃত্যু
একদিনে হামে আর ৪ মৃত্যু
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
বিশ্ববিদ্যালয়ে যৌন হয়রানি প্রতিরোধে ইউজিসি-ইউএন উইমেন উদ্যোগ
বিশ্ববিদ্যালয়ে যৌন হয়রানি প্রতিরোধে ইউজিসি-ইউএন উইমেন উদ্যোগ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী