বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে অস্ত্রসহ দুই ডাকাতকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার (১৯ আগস্ট) সকালে গোপন সংবাদের ভিত্তিতে নাইক্ষ্যংছড়ি উপজেলার বাইশারি ইউনিয়নের দুর্গম শিয়া পাড়া এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয় বলে জানায় পুলিশ।
গ্রেফতারকৃতরা হলেন- মোতালেব (৩৫) ও বাহাদুর (৪০) । গ্রেফতারের সময় তাদের কাছ থেকে ৬ রাউন্ড গুলি, একটি কার্তুজ বন্দুক, একটি ছুরি ও দুটি রামদা উদ্ধার করা হয় ।
নাইক্ষ্যংছড়ি থানার তদন্তকারী কর্মকর্তা এস আই আবু মুছা জানান, তাদের নামে কক্সবাজারের রামু ও বান্দরবানের নাইক্ষ্যংছড়ি থানায় একাধিক ডাকাতি মামলা রয়েছে। এই দুইজন দীর্ঘদিন ধরে ইউনিয়নের বিভিন্ন এলাকায় ডাকাতি করে আসছিল।
আরও পড়ুন-
মানবতাবিরোধী অপরাধ নয়, কিস্তি না দেওয়ায় সাঈদীর প্লট বাতিল
অনেক অভিযোগ, তবু আমলে নিচ্ছে না বিএনপির হাই কমান্ড
/এফএস/








