চট্টগ্রামে এক অটোরিকশা চালকের ঘুষিতে আরেক অটোরিকশা চালকের মৃত্যু হয়েছে। সোমবার দুপুরে মুরাদপুর এলাকায় এ ঘটনা ঘটে। পাঁচলাইশ থানার পরিদর্শক (তদন্ত) গিয়াস উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন।
নিহত অটোরিকশা চালকের নাম মো. সেলিম (৫৮)। নিতাই নামের অপর চালককে আটক করা হয়েছে। পুলিশ জানায়, মুরাদপুরের হামজারবাগ এলাকার একটি সিনএজি ফিলিং স্টেশনের সামনে ঘটনাটি ঘটে। সেখানে গাড়ি রাখা নিয়ে সেলিম ও নিতাইয়ের মধ্যে কথা কাটাকাটি হয়। এর একপর্যায়ে নিতাই ঘুষি দিলে সেলিম মাটিতে পড়ে যায়। পরে তাকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
/এআরএল/
আরও পড়ুন:
প্রাথমিকের পাঠ্যবইয়ের প্রচ্ছদে প্রধানমন্ত্রীর বই বিতরণের ছবি দেওয়ার সুপারিশ







