সিসিসিআই ও ভারতের জিসিসিআই-এর মধ্যে সমঝোতা চুক্তি স্বাক্ষর

চট্টগ্রাম ব্যুরো
২৬ আগস্ট ২০১৬, ০৭:৫৭আপডেট : ২৬ আগস্ট ২০১৬, ১০:৩৫

চট্টগ্রাম বাংলাদেশ ও দক্ষিণ ভারতের মধ্যকার বাণিজ্যিক সম্পর্ক আরও চাঙ্গা করতে এক সমঝোতা চুক্তি স্বাক্ষরিত হয়েছে।
বৃহস্পতিবার জেলার ওয়ার্ল্ড ট্রেড সেন্টারের বঙ্গবন্ধু সম্মেলন কক্ষে চট্টগ্রাম চেম্বার অব কমার্স ইন্ডাস্ট্রি ও ভারতের গুজরাট চেম্বার অব কমার্স ইন্ডাস্ট্রির মধ্যে এই চুক্তি স্বাক্ষরিত হয়।
এ সময় চট্টগ্রাম চেম্বার অব কমার্স ইন্ডাস্ট্রির পক্ষ থেকে প্রধান হিসেবে উপস্থিত ছিলেন এর সভাপতি মাহবুবুল আলম এবং গুজরাট চেম্বার অব কমার্সের প্রধান হিসেবে উপস্থিত ছিলেন বিএস আগরওয়াল।
আগেরদিন, ২৪ আগস্ট গুজরাট থেকে আসা দলটি চট্টগ্রাম জেলার পাহাড়তলিসহ, ইপিজেড-এর বিভিন্ন শিল্প প্রতিষ্ঠান পরিদর্শন করেন।

এ সময় সিসিসিআই-এর সভাপতি চট্টগ্রামের ভৌগলিক সুবিধাদিসহ সরকারের দেওয়া বিাণিজ্যিক সুবিধাগুলোর প্রতি দৃষ্টি আকৃষ্ট করে গুজরাট চেম্বার অব কমার্স ইন্ডাস্ট্রির সভাপতিকে জেলায় বিনিয়োগ করতে উদ্বুদ্ধ করেন।

বিএস আগওয়াল পোশাক খাতে বাংলাদেশের সম্ভাবনার কথা উল্লেখ করে বিভিন্ন খাতে যৌথ বাণিজ্যিক উদ্যোগ নেওয়ার পরিকল্পনা বিষয়ে আনুষঙ্গিক আলাপ করেন।

/এইচকে/

পড়ুন:  ইউরোপের বাজারে রফতানি বাড়াতে কাজ করছে যৌথ বিজনেস কাউন্সিল

সম্পর্কিত
সর্বশেষ খবর
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী