চাঁদপুরে তেলের গোডাউনে অগ্নিকাণ্ডের ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে তিন

চাঁদপুর প্রতিনিধি
০৪ সেপ্টেম্বর ২০১৬, ১৬:১১আপডেট : ০৪ সেপ্টেম্বর ২০১৬, ১৬:২৯

ফাইল ছবি চাঁদপুরে পদ্মা অয়েলের লরি ও জ্বালানি তেলের গোডাউনে ভয়াবহ অগ্নিকাণ্ডে এ পর্যন্ত তিনজনের মৃত্যু হয়েছে। রবিবার দুপুর সোয়া ১২টার দিকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় মারা যান মাসুদ (২৫) নামে আরও একজন।

এর আগে শুক্রবার ট্যাংকার চালকের সহকারী নূর মোহাম্মদ  এবং বৃহস্পতিবার গোডাউন মালিকের ছেলে রায়হান মারা যান।

এখনও আশঙ্কাজনক অবস্থায় বার্ন ইউনিটে চিকিৎসাধীন গোডাউন মালিক মিজানুর রহমান পাটওয়ারীসহ দুজন।

বার্ন ইউনিটের প্রধান প্রফেসর ডা. সামন্ত লাল সেন জানান, ওই ঘটনায় যারা ভর্তি হয়েছেন তাদের সবারই ৬০ থেকে ৯০ ভাগ দগ্ধ এবং শ্বাসনালী চরমভাবে আক্রান্ত হয়েছে। যে দুজন বেঁচে আছে তাদের অবস্থাও শংকামুক্ত নয়।

প্রসঙ্গত, গত ৩১ আগস্ট রাত পৌনে ১টার দিকে শহরের মিশন রোডে বঙ্গবন্ধু সড়কের একটি তিনতলা ভবনের নিচতলায় পদ্মা অয়েলের একটি ট্যাংকলরি থেকে মিজানের তেলের গোডাউনে ডিজেল নামানো হচ্ছিলো। হঠাৎ করেই লরি থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। আগুনে তেলের গোডাউনসহ পুরো তিনতলা ভবন পুড়ে যায়। এতে দগ্ধ হন ছয়জন। দগ্ধদের উদ্ধার করে প্রথমে চাঁদপুর সরকারি হাসপাতালে ভর্তি করা হয় এবং পরে পাঁচজনকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে বার্ন ইউনিটে ভর্তি করা হয়। এ ঘটনায় একটি তদন্ত কমিটি গঠন করে প্রশাসন এবং পুলিশ বাদী হয়ে একটি মামলাও করে।

আরও পড়ুন: 

মীর কাসেমের জন্য পাকিস্তানের সমবেদনা

/বিটি/এআরএল/

সম্পর্কিত
সর্বশেষ খবর
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
একদিনে হামে আরও ৪ মৃত্যু
একদিনে হামে আরও ৪ মৃত্যু
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
বিশ্ববিদ্যালয়ে যৌন হয়রানি প্রতিরোধে ইউজিসি-ইউএন উইমেন উদ্যোগ
বিশ্ববিদ্যালয়ে যৌন হয়রানি প্রতিরোধে ইউজিসি-ইউএন উইমেন উদ্যোগ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী