ব্রাহ্মণবাড়িয়ায় দুইপক্ষের সংঘর্ষে পুলিশসহ আহত ১৫

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
০৪ সেপ্টেম্বর ২০১৬, ১৭:০৭আপডেট : ০৪ সেপ্টেম্বর ২০১৬, ১৭:০৭

ব্রাহ্মণবাড়িয়ায় দুইপক্ষের সংঘর্ষে পুলিশসহ আহত ১৫ তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ব্রাহ্মণবাড়িয়া শহরতলীর বিরাসার গ্রামে দুইপক্ষের সংঘর্ষে পুলিশসহ অন্তত ১৫ জন আহত  হয়েছে। রবিবার বেলা ১১টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত এ সংঘর্ষ হয়।

বিরাসার এলাকা ৩নং ওয়ার্ডের সাবেক মেম্বার বাদল মিয়া জানান, শনিবার রাতে মোটরসাইকেল চালানোকে কেন্দ্র করে বিরাসার গ্রামের কাশেম মাস্টারের পক্ষের এক যুবক একই এলাকার ইয়াছিন মিয়ার পক্ষের অপর এক যুবককে মারধর করে। এ ঘটনার পর উভয়পক্ষের লোকজনের মধ্যে রাতেই উত্তেজনা ছড়িয়ে পড়ে। এ ঘটনার জেরে রবিবার বেলা ১১টার দিকে উভয়পক্ষের লোকজন দেশীয় অস্ত্র -শস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। সংঘর্ষ চলাকালে উভয়পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া এবং ইট পাটকেল নিক্ষেপ করা হয়। সংঘর্ষ চলাকালে দাঙ্গাবাজরা আব্দুল হকের বাড়ির গ্যাসের লাইন কেটে আগুন জ্বালিয়ে দেয়। পরে পুলিশ ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

ব্রাহ্মণবাড়িয়ার সিনিয়র সহকারী পুলিশ সুপার রাজন কুমার দাস জানান, খবর পেয়ে বিপুল সংখ্যক পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। সংঘর্ষে জড়িত থাকার দায়ে পুলিশ ঘটনাস্থল থেকে সাতজনকে আটক  করে থানায় নিয়ে যায়। পরবর্তী সংঘর্ষের আশঙ্কায় এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে।        

আরও পড়ুন:
৩৭ বছরে সুন্দরবন হারিয়েছে ১৪৪ বর্গকিলোমিটার!

/বিটি/

সম্পর্কিত
সর্বশেষ খবর
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
অলসতা মনে হলেও যে অভ্যাসগুলো হতে পারে বুদ্ধিমত্তার লক্ষণ
অলসতা মনে হলেও যে অভ্যাসগুলো হতে পারে বুদ্ধিমত্তার লক্ষণ
হঠাৎ রেমিট্যান্স আসা কমে গেলো
হঠাৎ রেমিট্যান্স আসা কমে গেলো
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের