কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) পাশে একটি ব্যক্তি মালিকানাধীন ছাত্রী নিবাসে বিস্ফোরণের ঘটনায় দগ্ধ কুবি ছাত্রী ফাহমিদা হাসান নিশা মারা গেছেন। রবিবার রাত দেড়টায় ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে নিশার মৃত্যু হয়।
নিশা কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্রী ও ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার আকছিনা গ্রামের আবুল হাসানের মেয়ে।
নিশার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন কুবি রেজিস্ট্রার মো.মুজিবুর রহমান।
উল্লেখ্য, গত ২৩ আগস্ট কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের পাশে সালমানপুর এলাকার মনিরুল ইসলাম মৃধার ‘প্রশান্তি’ ভবনের হেভেন নামের একটি ছাত্রী নিবাসে রহস্যজনক বিস্ফোরণে ছাত্রী ফাহমিদা হাসান নিশার শ্বাসনালীসহ তার শরীরের ৪৫ ভাগ দগ্ধ হয়। ইসলামী ছাত্রী সংস্থার সঙ্গে জড়িত থাকার অভিযোগে পুলিশ ২৪ আগস্ট সদর কুমিল্লা দক্ষিণ মডেল থানায় নিশাসহ ছয় ছাত্রীর বিরুদ্ধে মামলা করে।
এ সংক্রান্ত খবর:
গ্যাসের সিলিন্ডার বিস্ফোরণে কুবি'র ছাত্রী দগ্ধ
/বিটি/








