কুমিল্লায় খামার কর্মচারীকে কুপিয়ে হত্যা

কুমিল্লা প্রতিনিধি
০৬ সেপ্টেম্বর ২০১৬, ১৭:১৪আপডেট : ০৬ সেপ্টেম্বর ২০১৬, ১৭:১৪

কুমিল্লা কুমিল্লায় মাহবুবুল ইসলাম কালু (২৮) নামে মুরগী ও মাছের খামারের এক কর্মচারীকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। জেলার সদর উপজেলার সমুহারপাড় এলাকার একটি ব্রিক ফিল্ডসংলগ্ন খামার পাহারার ঘরে তাকে হত্যা করা হয়।

মঙ্গলবার দুপুরে পুলিশ মরদেহ উদ্ধার করে মর্গে পাঠিয়েছে। নিহত ওই কর্মচারী কালু জেলার আদর্শ সদর উপজেলার দৈয়ারা গ্রামের আবদুল লতিফের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, আদর্শ সদর উপজেলার কমলাপুর গ্রামের ফয়েজ আহমেদের ছেলে আরিফুল ইসলামের মালিকানাধীন মুরগী ও মাছের খামারের কর্মচারী ছিলেন মাহবুবুল ইসলাম কালু। খামারের মালিক প্রায় দুই মাস আগে একটি মামলায় গ্রেফতার হয়ে জেলহাজতে রয়েছেন।  এ কারণে কালু ওই খামার দেখভাল করতেন এবং খামার পাহারা দেওয়ার জন্য এর পাশে নির্মিত একটি ঘরে রাতে একা থাকতেন। সোমবার রাতে দুর্বৃত্তরা তাকে কুপিয়ে হত্যা করে।

কোতোয়ালি মডেল থানার ওসি আবদুর রব জানান, কী কারণে এ হত্যাকাণ্ড ঘটেছে তা নিশ্চিত করে বলা যাচ্ছে না। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।

আরও পড়ুন- 

প্রতিষ্ঠাতা সভাপতির ফাঁসিতে যে কারণে চুপ ছাত্রশিবির
রাজউকের উচ্ছেদ অভিযান: ঝুঁকির মুখে বিনিয়োগ

/এফএস/

সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক