ফেনীতে দুর্বৃত্তের গুলিতে সাবেক ইউপি সদস্য নিহত

ফেনী প্রতিনিধি
০৬ সেপ্টেম্বর ২০১৬, ২৩:২৪আপডেট : ০৬ সেপ্টেম্বর ২০১৬, ২৩:২৪

ফেনী ফেনী সদরের বালিগাঁতে দুর্বৃত্তের গুলিতে সাবেক ইউপি সদস্য ও যুবলীগকর্মী জয়নাল আবেদীন (৪০) নিহত হয়েছেন। মঙ্গলবার (৬ সেপ্টেম্বর) রাত সাড়ে দশটার গুলিবিদ্ধ অবস্থায় তাকে ফেনী সদর হাসপাতালে আনলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ফেনী মডেল থানার ওসি মাহবুব মোর্শেদ বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বাংলা ট্রিবিউনকে বলেন, ‘সদর উপজেলার বালিগাঁও ইউপির মধুআইয়া গ্রামের হেক্কার দোকান নামক স্থানে মঙ্গলবার রাত নয়টার সময় দুর্বৃত্তরা এই ঘটনা ঘটায় । তবে কারা কেন এই ঘটনা ঘটিয়েছে তা পুলিশ তদন্ত করে দেখছে।’
জেলা যুবলীগের সাধারণ সম্পাদক শুসেনশীল নিহত জয়নাল আবেদীন সংগঠনের সক্রীয় কর্মী দাবি করে বলেন, ‘বিএনপির সন্ত্রাসীরা রাজনৈতিক বিরোধের জের ধরে এই হত্যাকাণ্ড ঘটিয়েছে।’

জেলা বিএনপির সাধারণ সম্পাদক জিয়া উদ্দিন মিস্টার বলেন, ‘সরকারি দলের অভ্যন্তরীণ কোন্দলের জের ধরে তাদের দলীয় প্রতিপক্ষের গুলিতে জয়নাল মারা গেছে।’

/এআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
অলসতা মনে হলেও যে অভ্যাসগুলো হতে পারে বুদ্ধিমত্তার লক্ষণ
অলসতা মনে হলেও যে অভ্যাসগুলো হতে পারে বুদ্ধিমত্তার লক্ষণ
হঠাৎ রেমিট্যান্স আসা কমে গেলো
হঠাৎ রেমিট্যান্স আসা কমে গেলো
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের