বাঁকখালীতে নৌকাডুবি, নিখোঁজ ২ স্কুলছাত্র

কক্সবাজার প্রতিনিধি
০৯ সেপ্টেম্বর ২০১৬, ১৯:৫৩আপডেট : ০৯ সেপ্টেম্বর ২০১৬, ১৯:৫৩

কক্সবাজার কক্সবাজারের রামুর বাঁকখালী নদীতে নৌকা পারাপারের সময় একটি নৌকাডুবে দুই স্কুলছাত্র নিখোঁজ হয়েছে। শুক্রবার বিকাল ৪টার দিকে রামু উপজেলার চাকমারকূল ইউনিয়নের কলঘর বাজার সংলগ্ন বাঁকখালী নদীতে এ ঘটনা ঘটে।
নিখোঁজ দুই স্কুলছাত্রের মধ্যে একজন মোহাম্মদ আসিফ (১৬)। অপরজনের নাম জানা যায়নি। তারা দুইজনেই রামুর দক্ষিণ মিঠাছড়ি উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী।
রামু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রভাষ চন্দ্র ধর জানান, রামু উপজেলার কলঘর বাজার এলাকায় বাঁকখালী নদী পারাপার ঘাটে যাত্রী বহনকারি নৌকা নদীর মাঝখানে পৌঁছালে উল্টে যায়। এতে নৌকায় থাকা যাত্রীরা নদীর পানিতে পড়ে যায়। ঘটনার পর থেকে দুই স্কুলছাত্র নিখোঁজ রয়েছে। নিখোঁজদের সন্ধানে পুলিশ ও স্থানীয়রা বাঁকখালী নদীর বিভিন্ন পয়েন্টে উদ্ধার তৎপরতা চালাচ্ছে।

আরও পড়ুন: প্রতিবন্ধী হয়েও তারা জয়ী, তৈরি করা শতরঞ্জি যাচ্ছে বিদেশে 

/এআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
মিষ্টির দোকানে জরিমানা, কী ঘটেছিল ইউএনওর সঙ্গে
মিষ্টির দোকানে জরিমানা, কী ঘটেছিল ইউএনওর সঙ্গে
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের