ইয়াবা নিয়ে উত্তেজনার পর দুর্ঘটনা, নিহত ৩

কক্সবাজার প্রতিনিধি
১০ সেপ্টেম্বর ২০১৬, ১০:০৫আপডেট : ১০ সেপ্টেম্বর ২০১৬, ১০:২১

কক্সবাজার
কক্সবাজারের উখিয়ায় মেরিন ড্রাইভ সড়ক দিয়ে জিপে ইয়াবার চালান নিয়ে যাচ্ছিলেন এক নারী। তিনি এবং চালক ছাড়া আর কেউ ছিল না গাড়িতে। পথে চলন্ত গাড়িতে লাফ দিয়ে ওঠেন এক যুবক। আর তখনই বিপত্তি। গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে পড়ে যায় খাদে। প্রাণ হারান তিনজনই।

শনিবার সকাল ৭টার দিকে উখিয়া উপজেলার জালিয়াপালং ইউনিয়নের ইনানী স্টেশনের উত্তর পাশে এই দুর্ঘটনা ঘটে।

নিহতদের মধ্যে একজনের পরিচয় জানা গেছে। তিনি হলেন উখিয়ার মনখালী গ্রামের ছিদ্দিক আহমদের ছেলে মো. জিয়াউল হক (৩০)।

প্রত্যক্ষদর্শীরা জানান, মেরিন ড্রাইভ সড়ক হয়ে একটি জিপ (ছারপোকা) টেকনাফ থেকে ইয়াবার চালান নিয়ে এক নারী ও গাড়ি চালক কক্সবাজার যাচ্ছিলেন। গাড়িটি উখিয়ার মনখালী নামক এলাকায় পৌঁছালে ওই এলাকার সাবেক ইউপি সদস্য ছিদ্দিক আহমদের ছেলে মো. জিয়াউল হকের নেতৃত্বে একটি চক্র মোটরসাইকেল নিয়ে তাদের ধাওয়া করে। একপর্যায়ে মোটরসাইকেল থেকে জিয়াউল হক ছিনিয়ে নেয়ার জন্য ইয়াবা ভর্তি ওই গাড়িতে উঠে যায়। এ সময় গাড়িটি ইনানী নামক স্থানে এসে রাস্তার পাশে খাদে পড়ে গেলে ঘটনাস্থলে তিনজনই নিহত হন।

ঘটনাস্থল থেকে ইনানী পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই  আরিফ বাংলা ট্রিবিউনকে জানান, সকাল ৭টার দিকে মেরিন ড্রাইভ সড়ক হয়ে কক্সবাজার অভিমুখী একটি জিপ (ছারপোকা) খুব দ্রুত গতিতে চালানোর কারণে সড়কের পাশে খাদে পড়ে ঘটনাস্থলে নারীসহ তিনজন নিহত হয়। গাড়িতে কিছু ইয়াবা পাওয়া গেছে। তবে এখনও সেগুলো গননা করা হয়নি। নিহতদের মধ্যে একজনের পরিচয় পাওয়া গেলেও বাকিদের শনাক্ত করা সম্ভব হয়নি।

উখিয়ার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল খায়ের জানান, তিনজনের মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালে পাঠানোর প্রস্তুতি চলছে।

আরও পড়ুন:
টঙ্গীতে বয়লার বিস্ফোরণে নিহত অন্তত ১১

/বিটি/

সম্পর্কিত
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম