চাঁদপুরের ৪০ গ্রামে এবারও ‘অগ্রিম’ ঈদ-আনন্দ

চাঁদপুর প্রতিনিধি
১২ সেপ্টেম্বর ২০১৬, ১১:৪৬আপডেট : ১২ সেপ্টেম্বর ২০১৬, ১৪:০৩

চাঁদপুরে ঈদের জামাত
চাঁদপুরের ৪০ গ্রামে আজ সোমবার (১২ সেপ্টেম্বর) পবিত্র ঈদুল আজহা উদযাপিত হচ্ছে। সকাল সাড়ে ৯টায় সাদ্রা হামিদিয়া দাখিল মাদ্রাসা মাঠে ঈদ-জামাতের ইমামতি করেন মাওলানা আরিফ উল্যাহ।

হাজীগঞ্জের সাদ্রা, বলাখাল, রামপুর, অলিপুর, রামচন্দ্রপুর, ফরিদগঞ্জের বাশারা, শোল্লা, চৌরাঙ্গা, গড়িয়ানা, মুন্সীরহাট, কাইতাড়া, নূরপুর, মূলপাড়া, বদরপুর, প্রতাপপুর, উভারামপুর, সাচনমেঘ, মতলবের পাঁচানি, সাড়ে পাঁচানি ও এখলাসপুর এবং কচুয়া ও শাহরাস্তির কয়েকটি গ্রামের মুসলমানরা গত ৮৭ বছর ধরে সৌদি আরবের সঙ্গে ধর্মীয় অনুষ্ঠানগুলো পালন করে আসছেন।

হাজীগঞ্জ উপজেলার বড়কুল পশ্চিম ইউনিয়নের সাদ্রা হামিদিয়া সিনিয়র মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা আবু বকর জানান, ওই মাদ্রাসার অধ্যক্ষ মরহুম মাওলানা আবু ইছহাক ১৯২৮ সাল থেকে সৌদি আরবের সঙ্গে মিল রেখে ইসলামের সব ধর্মীয় রীতিনীতি প্রচলন শুরু করেন। মাওলানা ইছহাকের মৃত্যুর পর থেকে তার ছয় ছেলে এ মতবাদের প্রচার চালিয়ে আসছেন।

/এআরএল/

আরও পড়ুন: 

টাম্পাকো মালিকের বিরুদ্ধে মামলা

সম্পর্কিত
সর্বশেষ খবর
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
রাস্তায় তোশক আর মুখে মুখ, দিল্লির আগুনে যেভাবে ‘হিরো’ হলেন স্থানীয়রা
রাস্তায় তোশক আর মুখে মুখ, দিল্লির আগুনে যেভাবে ‘হিরো’ হলেন স্থানীয়রা
সান মারিনোর বিপক্ষে জয় ছিনিয়ে আনতে চায় বাংলাদেশ 
সান মারিনোর বিপক্ষে জয় ছিনিয়ে আনতে চায় বাংলাদেশ 
আদ দ্বীন হাসপাতাল বন্ধ নাকি ত্রুটি সংশোধন, কী ব্যবস্থা নিচ্ছে সরকার
আদ দ্বীন হাসপাতাল বন্ধ নাকি ত্রুটি সংশোধন, কী ব্যবস্থা নিচ্ছে সরকার
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী