ব্রাহ্মণবাড়িয়ায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষ, আহত ২০

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
১৪ সেপ্টেম্বর ২০১৬, ১৪:৩৭আপডেট : ১৪ সেপ্টেম্বর ২০১৬, ১৪:৩৭

ব্রাহ্মণবাড়িয়ায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষ, আহত ২০ ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে দুটি যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে ২০ জন আহত হয়েছেন। বুধবার বেলা সাড়ে ১১টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কে এ ঘটনা ঘটে।

ব্রাহ্মণবাড়িয়া খাটিহাতা হাইওয়ে থানার সার্জেন্ট আব্দুল হক জানান, বেলা সাড়ে ১১টার দিকে সিলেট থেকে এনা পরিবহনের একটি যাত্রীবাহী বাস ঢাকা আসছিল। পথে বৈশামোড়া নামক স্থানে বিপরীত দিক থেকে আসা সিলেটগামী মিতালী পরিবহনের যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এসময় এনা পরিবহনের বাসটি ছিটকে রাস্তার পাশের খাদে পড়ে যায়। আর মিতালী পরিবহনের বাসটির সামনের অংশ দুমড়ে মুচরে যায়। এতে উভয় বাসের অন্তত ২০ জন যাত্রী আহত হন। খবর পেয়ে ব্রাহ্মণবাড়িয়া এবং হবিগঞ্জের মাধবপুর থেকে ফায়ার সার্ভিসের উদ্ধার কর্মীরা ঘটনাস্থলে পৌছে আহতদের উদ্ধার করেন।  

ব্রাহ্মণবাড়িয়া ফায়ার সার্ভিসের টিমলিডার মো.রফিকুল ইসলাম জানান, আহত যাত্রীদের হবিগঞ্জের মাধবপুর ও ব্রাহ্মণবাড়িয়ার বিভিন্ন হাসপাতালে পাঠিয়ে দেওয়া হয়েছে।   

আরও পড়ুন খুলনায় পুকুর থেকে নিখোঁজ স্বামী-স্ত্রীর লাশ উদ্ধার

/এমডিপি/

সম্পর্কিত
সর্বশেষ খবর
এই অর্জন বাংলাদেশের শক্তিশালী কূটনৈতিক অবস্থানকে তুলে ধরে: খলিলুর রহমান  
এই অর্জন বাংলাদেশের শক্তিশালী কূটনৈতিক অবস্থানকে তুলে ধরে: খলিলুর রহমান  
‘মুখ খোলো মমতা, জানতে চায় জনতা’ স্লোগানে ইনকিলাব মঞ্চের মশাল মিছিল
‘মুখ খোলো মমতা, জানতে চায় জনতা’ স্লোগানে ইনকিলাব মঞ্চের মশাল মিছিল
আর্জেন্টিনা আরও চার ফুটবলারকে প্রস্তুত রাখছে
আর্জেন্টিনা আরও চার ফুটবলারকে প্রস্তুত রাখছে
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের