খাগড়াছড়িতে ঝর্ণায় পড়ে স্কুলছাত্রের মৃত্যু

খাগড়াছড়ি প্রতিনিধি
১৫ সেপ্টেম্বর ২০১৬, ১৭:৩৪আপডেট : ১৫ সেপ্টেম্বর ২০১৬, ১৭:৩৪

খাগড়াছড়ি জেলা খাগড়াছড়ি জেলার মাটিরাঙা উপজেলার রিছাং ঝর্ণায় পড়ে এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। তার নাম মনসুর আহমেদ। সে খাগড়াছড়ি সদরের শালবাগান এলাকার মো. মনির হোসেনের ছেলে।

মনসুর স্থানীয় নতুন কুঁড়ি হাইস্কুলের সপ্তম শ্রেণির ছাত্র বলে জানা গেছে।

বৃহস্পতিবার সকাল ১১টার দিকে রিছাং ঝর্ণায় গোসল করতে গিয়ে পা পিছলে নিচে পড়ে গেলে পানিতে ডুবে মনসুরের মৃত্যু হয়। প্রথমে অনেক খোঁজাখুঁজি করা হলেও তাকে পাওয়া যায়নি। পরে তার মরদেহ ঝর্ণায় ভেসে ওঠে।

এ বিষয়ে মাটিরাঙা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহদাত হোসেন জানান, বৃহস্পতিবার সকাল ১১টার দিকে মনসুর ঝর্ণায় গোসল করতে গিয়ে পা পিছলে ঝর্ণায় পড়ে যায়। পরে স্থানীয়রা তাকে অনেক খোঁজাখুঁজি করতে থাকে। এর আধা ঘণ্টা পর তার মরদেহ ঝর্ণায় ভেসে ওঠে।

এ ঘটনায় রিছাং ঝর্ণা এলাকায় বেড়াতে আসা পর্যটক, মনসুরের নিজ গ্রাম ও নিজ বিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে শোকাবহ পরিবেশের সৃষ্টি হয়েছে।

/এবি/

আরও পড়ুন
শেরপুরে গৃহবধূকে শ্বাসরোধে হত্যা

সম্পর্কিত
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম