শেরপুরে গৃহবধূকে শ্বাসরোধে হত্যা

শেরপুর প্রতিনিধি
১৫ সেপ্টেম্বর ২০১৬, ১৫:১২আপডেট : ১৫ সেপ্টেম্বর ২০১৬, ১৫:১২

শেরপুরে গৃহবধূকে শ্বাসরোধে হত্যা শেরপুরের নালিতাবাড়ীতে এক গৃহবধুকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। তার নাম মনিকা পারভীন (২২)। বৃহস্পতিবার সকাল ১০টার দিকে পুলিশ নালিতাবাড়ী উপজেলার চাঁদগাঁও গ্রাম থেকে মনিকার লাশ উদ্ধার করা হয়।

নিহতের বাবা জমসেদ আলীর অভিযোগ, এ ঘটনার পর স্বামী রাকিবুল হাসান রাকিব পালিয়ে গেছে।

নালিতাবাড়ী থানার উপ-পরিদর্শক (এসআই )মো.গিয়াস উদ্দিন জানান,মনিকার মুখে জখমের চিহ্ন  রয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বালিশ চাপা দিয়ে তাকে হত্যা করা হয়েছে। এ ঘটনায় নিহতের বাবা বাদী হয়ে মামলা দায়ের করেছেন।

পুলিশ ও পারিবারিক সূত্রে জানা যায়, নালিতাবাড়ী উপজেলার উত্তর রানীগাঁও গ্রামের গার্মেন্ট কর্মী রাকিবুল হাসান রাকিবের সঙ্গে প্রায় ৪ বছর আগে মনিকার বিয়ে হয়। ঈদের ছুটিতে তারা গাজীপুর থেকে গ্রামের বাড়িতে আসে। বুধবার স্বামী-স্ত্রী দুজন মিলে গৃহবধু মনিকার নানার বাড়ি চাঁদগাঁও গ্রামে বেড়াতে যায়। রাতে দুজন এক ঘরে ঘুমান। পরদিন সকালে ওই ঘর থেকে মনিকার লাশ উদ্ধার হয়।

আরও পড়ুন ময়মনসিংহে প্রাইভেটকার উল্টে নিহত ২

/এমডিপি/

সম্পর্কিত
সর্বশেষ খবর
নতুন যুদ্ধবিরতিতে সম্মত ইসরায়েল-লেবানন: হিজবুল্লাহমুক্ত জোন গঠনের সিদ্ধান্ত
নতুন যুদ্ধবিরতিতে সম্মত ইসরায়েল-লেবানন: হিজবুল্লাহমুক্ত জোন গঠনের সিদ্ধান্ত
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
এবার পল্লবীতে মিললো আরেক নারীর গলিত মরদেহ
এবার পল্লবীতে মিললো আরেক নারীর গলিত মরদেহ
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম