চট্টগ্রামে মাকে খুন করে ছেলের আত্মহত্যার চেষ্টা!

চট্টগ্রাম ব্যুরো
১৭ সেপ্টেম্বর ২০১৬, ১৬:৪৭আপডেট : ১৭ সেপ্টেম্বর ২০১৬, ১৮:২৭

চট্টগ্রাম  

চট্টগ্রাম নগরীর পূর্ব গোসাইলডাঙা এলাকায় মাকে কুপিয়ে হত্যার পর আত্মহত্যার চেষ্টা করেছে ছেলে। শনিবার দুপুরে এ ঘটনা ঘটে। আশঙ্কাজনক অবস্থায় ছেলে সুজন চৌধুরীকে (২১) গ্রেফতার করেছে পুলিশ। তাকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে পুলিশ পাহারায় চিকিৎসা দেওয়া হচ্ছে। বন্দর থানার উপ-পরিদর্শক (এসআই) আতিকুর রহমান এ তথ্য জানিয়েছেন।
পুলিশ জানায়, নিহত কুমকুম চৌধুরী (৪৫) অ্যাডভোকেট সুখময় চৌধুরীর স্ত্রী। খুনের অভিযোগে গ্রেফতার হওয়া সুজন এ বছর এসএসসি পরীক্ষায় ফেল করার পর থেকেই মানসিক সমস্যায় ভুগছিল।
এসআই আতিকুর জানান, ‘গোসাইলডাঙার সরকার টাওয়ারে কুমকুম চৌধুরী দুই সন্তান নিয়ে থাকতেন। তার স্বামী সুখময় চৌধুরী ঢাকায় থাকেন। শনিবার দুপুর সাড়ে ১২টা থেকে আড়াইটার মধ্যে এ খুনের ঘটনা ঘটে। ধারালো অস্ত্রের আঘাতে মাকে হত্যার পর ছেলে নিজেও আত্মহত্যার চেষ্টা চালায়।’
এসআই আরও জানান, দুপুরে সুজনের ছোটভাই ফ্ল্যাটে ঢুকে মাকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখে প্রতিবেশীদের জানায়। এরপর পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠায়। এছাড়া আশঙ্কাজনক অবস্থায় সুজনকে চমেক হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
পুলিশ সূত্র জানায়, পুলিশ সদস্যরা ঘটনার বিস্তারিত জানতে প্রতিবেশীদের সঙ্গে কথা বলেছেন। পাশাপাশি পরিবারের সদস্যদের সঙ্গেও খুনের বিষয়ে জানতে কথা বলা হবে। এ ঘটনায় বন্দর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

/এমও/এমএনএইচ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম