লাকসামে দুর্ঘটনা: স্বামী-ছেলের পর গর্ভের সন্তানও মারা গেল মারজানের

কুমিল্লা প্রতিনিধি
১৮ সেপ্টেম্বর ২০১৬, ১৭:৪৭আপডেট : ১৮ সেপ্টেম্বর ২০১৬, ১৭:৪৭

কুমিল্লা কুমিল্লার লাকসাম উপজেলার ছিলোনিয়া ব্রিজের কাছে প্রাইভেটকার নিয়ন্ত্রণ হারিয়ে খালে পড়ে তিন শিশুসহ পাঁচজন নিহত হয়। রবিবার সকালের এ ঘটনায় মারজান বেগম নিশু নামে এক নারীর (৩২) স্বামী আনোয়ারুল কবির সোহাগ (৪০) ও তার ছেলে সাহেদ আল  মুন্তাকিম শাহীন (৪) মারা যান। আহত অন্তঃসত্ত্বা নিশুকে উদ্ধার করে কুমিল্লা মেডিক্যাল সেন্টার হাসপাতালে আনা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় দুপুর ১২টায় সিজারের মাধ্যমে তিনি মৃত সন্তানের জন্ম দেন। নিশু জানেন না তার পরিবারের সব সদস্য চলে গেছেন না ফেরার দেশে।

হাসপাতালের গাইনি বিভাগের কর্তব্যরত চিকিৎসক দিলদার সুলতানা স্বপ্না বলেন, ‘নিশুকে হাসপাতালে আনা হলে দেখলাম তার পেটে প্রচণ্ড ব্যথা। তারপর তাকে পরীক্ষা করে সিজার করলে তিনি একটি মৃত মেয়ে সন্তানের জন্ম দেন। তবে রোগীর অবস্থা এখন ভালো।’

আরও পড়ুন:
কুমিল্লায় প্রাইভেট কার খালে, শিশুসহ নিহত ৫

/বিটি/

সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম