কুমিল্লায় প্রাইভেট কার খালে, শিশুসহ নিহত ৫

কুমিল্লা প্রতিনিধি
১৮ সেপ্টেম্বর ২০১৬, ০৯:০৫আপডেট : ১৮ সেপ্টেম্বর ২০১৬, ১০:২৮

সড়ক দুর্ঘটনা

কুমিল্লার লাকসামে প্রাইভেট কার নিয়ন্ত্রণ হারিয়ে খালে পড়ে গেলে তিন শিশুসহ পাঁচজন নিহত হয়েছেন। আজ রবিবার সকাল ৭টার দিকে মহাসড়কের লাকসাম উপজেলার কালিয়া চৌ নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, কুমিল্লা-নোয়াখালী আঞ্চলিক মহাসড়কের নোয়াখালীর চাটখিল থেকে থেকে ঢাকাগামী একটি প্রাইভেট কার লাকসামের ছিলোনিয়া এলাকায় এসে নিয়ন্ত্রণ হারিয়ে পাশ্ববর্তী খালে পড়ে যায়। এ সময় ওই গাড়িতে থাকা চাটখিল উপজেলার সোবহানপুর গ্রামের ঢাকায় আল আরাফাহ ব্যাংকে কর্মরত আনোয়ারুল কবির সোহাগ (৪০), তার ছেলে সাহেদ আল মুন্তাকিম শাহীন (৪), বার্জার পেইন্টে কর্মরত একই এলাকার শাহাবুদ্দিন রবি (৪৫), তার মেয়ে রাইকা তাবাসুম (৭), আরেক মেয়ে রাইসা মুনতাসির (১২)ঘটনাস্থলেই মারা যায়।

এছাড়া শাহাবুদ্দিনের স্ত্রী জান্নাতুম নাঈম (২৯), মেয়ে মাহী মুনতাসির (৬) এবং আনোয়ারুলের অন্তঃসত্ত্বা স্ত্রী মারজান বেগম নিশু (৩২) গুরুতর আহত হয়েছেন। আহতদের কুমিল্লা ও লাকসামের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।

লাকসাম থানার পরিদর্শক (তদন্ত) আশফাকুর রহমান জানান, লাকসাম থানা পুলিশ, লালমাই হাইওয়ে পুলিশ, লাকসাম ফায়ার সার্ভিস ও কুমিল্লা থেকে ফায়ার সার্ভিসের ডুবুরি দল ঘটনাস্থলে পৌঁছে দুর্ঘটনাকবলিত প্রাইভেট কার ও হতাহত যাত্রীদের উদ্ধার করে। চালকের কোনও সন্ধান পাওয়া যায়নি।ধারণা করা হচ্ছে দুর্ঘটনার পরই সে পালিয়ে গেছে।

/এসটি/   

সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে