রামু বৌদ্ধবিহার হামলা মামলার আসামি তোফায়েল গ্রেফতার

বান্দরবান প্রতিনিধি
১৮ সেপ্টেম্বর ২০১৬, ১৮:০৭আপডেট : ১৮ সেপ্টেম্বর ২০১৬, ১৮:০৭

গ্রেফতার রামু বৌদ্ধবিহার হামলা মামলার আসামি বান্দরবানের নাইক্ষ্যংছড়ির বহুল আলোচিত সাবেক উপজেলা চেয়ারম্যান তোফায়েল আহম্মেদকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ। রবিবার দুপুর আড়াইটার দিকে জেলা
শহরের রাজার মাঠ থেকে তাকে গ্রেফতার করা হয়। তবে কোন মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে তা জানায়নি পুলিশ।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিক উল্লাহ বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ সূত্রে জানা গেছে, শহরের রাজার মাঠ এলাকায় ঘোরাঘুরির সময় গোয়েন্দা পুলিশের একটি বিশেষ দল তাকে গ্রেফতার করে। এ সময় তার সঙ্গে তার শ্যালক রাকিবসহ কয়েকজন লোক ছিলেন। তবে কি কারণে এবং কোন মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে তা জানা যায়নি।
এ ব্যাপারে তোফায়েল আহম্মেদের শ্যালক রাকিব বলেন, ‘কোনও কারণ ছাড়াই দুলাভাইকে রাজারমাঠ এলাকা থেকে আটক  করে নিয়ে যায় পুলিশ।’
উল্লেখ্য, নাইক্ষ্যংছড়ির সাবেক উপজেলা চেয়ারম্যান জামায়াত নেতা তোফায়েল আহম্মদকে গত ১১ জানুয়ারি ঢাকার সুন্দরবন হোটেলের ৩১৮ নম্বর কক্ষ থেকে পিবিআই এর একটি দল গ্রেফতার করে। পরে চলতি মাসের প্রথম সপ্তাহে তিনি হাইকোর্ট থেকে জামিনে বের হয়ে আত্মগোপনে ছিলেন।

আরও পড়ুন:
কুমিল্লায় প্রাইভেট কার খালে, শিশুসহ নিহত ৫

/বিটি/

সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম