পানিতে ডুবে গেছে রাঙামাটির ঝুলন্ত সেতু

রাঙামাটি প্রতিনিধি
১৯ সেপ্টেম্বর ২০১৬, ১৯:৪৩আপডেট : ১৯ সেপ্টেম্বর ২০১৬, ১৯:৪৭

ভারতীয় উজানের পানিতে ডুবে গেছে রাঙামাটির পর্যটক আকর্ষণের অন্যতম স্থাপনা ঝুলন্ত সেতু। সীমান্তবর্তী মিজোরাম রাজ্য থেকে বয়ে আসা পানির চাপেই হ্রদের পানি বৃদ্ধি পাওয়ায় ব্রিজটি তলিয়ে গেছে বলে ধারণা স্থানীয়দের। সোমবার পানি বৃদ্ধির কারণে সেতুর ওপর দিয়ে পর্যটক চলাচল বন্ধ ঘোষণা করেছে পর্যটন কর্তৃপক্ষ।

পানিতে ডুবে যাওয়া সেতু এদিকে, আকস্মিকভাবে সেতুটি তলিয়ে যাওয়ায় বিপাকে পড়েছেন রাঙামাটিতে বেড়াতে আসা পর্যটকরা। তবে পর্যটন কর্তৃপক্ষ আশা করছেন, শিগগিরই পানি কমবে এবং সংস্কার শেষে সেতু চালু করা যাবে। উর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশেই সেতু এলাকায় পর্যটক প্রবেশ বন্ধ করা হয়েছে বলেও জানান তারা।

রাঙামাটি পর্যটন করপোরেশনের ব্যবস্থাপক আলোক বিকাশ চাকমা বলেন, কাপ্তাই হ্রদের পানি বৃদ্ধির কারণে ব্রিজের পাটাতন ডুবে গেছে। তাই কর্তৃপক্ষের অনুমতি নিয়ে আমরা ব্রিজের ওপর দর্শনার্থীদের চলাচল আপাতত বন্ধ করে দিয়েছি। পানি কমলে পুনরায় দর্শনার্থীদের জন্য ব্রিজের ওপর চলাচল খুলে দেওয়া হবে।

/এমও/

সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম